চ্যাটজিপিটির নতুন ব্রাউজার অ্যাটলাস

ছবির উৎস, Anadolu via Getty Images

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ব্রাউজার গুগল ক্রোমের মতো প্রতিদ্বন্দ্বীদের চ্যালেঞ্জ ছুড়ে দিতে গত সপ্তাহেই কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) পরিচালিত নতুন ওয়েব ব্রাউজার অ্যাটলাস উন্মোচন করেছে ওপেন-এআই।

চ্যাটজিপিটির প্রতিষ্ঠাতা কোম্পানি কৃত্রিম বুদ্ধিমত্তায় বিনিয়োগ থেকে আয়ের নতুন পথ এবং ক্রমশ বাড়তে থাকা ব্যবহারকারীদের থেকে আরও লাভ তোলার কথা ভাবছে। যার একটি ফল হলো ‘অ্যাটলাস’।

চলতি মাসের শুরুতে ওপেন এআইয়ের নির্বাহী কর্মকর্তা স্যাম অল্টম্যান জানান, বর্তমানে প্রতি সপ্তাহে চ্যাটজিপিটির ব্যবহারকারীর সংখ্যা ছিল ৮০০ মিলিয়ন , গত ফেব্রুয়ারি মাসে যা ছিল ৪০০ মিলিয়ন।

অ্যাটলাসকে কাজে লাগিয়ে ওপেন-এআই ব্যবহারকারীদের ব্রাউজিং সংক্রান্ত তথ্য সংগ্রহ করবে। যার মধ্য দিয়ে ব্যবহারকারীর অনলাইন জীবনের আরও গভীরে প্রবেশ করতে পারবে প্রযুক্তি প্রতিষ্ঠানটি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *