মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার
ছবির ক্যাপশান, মুফতি মুহিব্বুল্লাহ মিয়াজী ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কমিশনার

বাংলাদেশের গাজীপুরের একটি মসজিদের ইমাম মুফতি মুহিবুল্লাহ মিয়াজীর কথিত ‘অপহরণ’ ঘটনা নিয়ে বেশ কিছু প্রশ্ন সামনে আসছে। পুলিশের কাছে ‘অপহরণের’ অভিযোগ আসার একদিন পর ঐ ব্যক্তিকে উদ্ধার করে এ নিয়ে তদন্ত শুরু করে পুলিশ।

কয়েকদিনের তদন্তের পর মুফতি মুহিবুল্লাহকে পুলিশ হেফাজতে এনে বেশ কিছু তথ্য প্রমাণ তার কাছে উপস্থাপন করা হয়। সে সব তথ্য প্রমাণ হাজির করার পর পুলিশের কাছে তিনি কথিত ‘অপহরণ’ নিয়ে বেশ কিছু তথ্য দিয়েছেন।

এ নিয়ে মঙ্গলবার সংবাদ সম্মেলনে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ দাবি করেছে- মুফতি মহিবুল্লাহ নিজেই অপহরণের নাটক সাজিয়েছিলেন।

তবে, এই ঘটনার তদন্তে নেমে বেশ কয়েকজন ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করেছে পুলিশ। তথ্য প্রযুক্তি ও সিসিটিভি ক্যামেরার ফুটেজ বিশ্লেষণ করে কিছু তথ্যের সত্যতা পেয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *