ঘূর্ণিঝড় ‘আকভান’ ক্রমশ এগোলেও খুব বেশি শক্তি সঞ্চয় করতে পারবে না। অনুকূল পরিবেশের অভাবে শক্তিশালী হওয়ার সম্ভাবনা কম। বরং উপকূলের কাছাকাছি পৌঁছলে কিছুটা দুর্বল হয়ে পড়তে পারে ঘূর্ণিঝড়টি। তবে তার প্রভাব থেকে রেহাই নেই দক্ষিণবঙ্গের। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার পাশাপাশি আকাশ মেঘে ঢাকা থাকায় দিনের বেলাতেও শীতের অনুভূতি বাড়তে পারে।
আজ বুধবার রাত অথবা আগামীকাল সকাল থেকেই দক্ষিণবঙ্গে বৃষ্টি শুরু হওয়ার সম্ভাবনা রয়েছে। আবহাওয়ার এই পরিস্থিতি আগামী ২২ তারিখ পর্যন্ত চলতে পারে। এই সময়ে দফায় দফায় বৃষ্টির পাশাপাশি দু-এক পশলা ভারী বৃষ্টিও হতে পারে।
– বিজ্ঞাপন –
আকাশ পুরোপুরি মেঘাচ্ছন্ন থাকায় সূর্যের দেখা মিলবে না বলেই পূর্বাভাস। ফলে দিনের তাপমাত্রা কম অনুভূত হতে পারে। বৃষ্টি ও ঝোড়ো হাওয়ার সঙ্গে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় সারাদিন শীতের আমেজ বজায় থাকার সম্ভাবনা।
ঘূর্ণিঝড় শক্তি হারালেও তার প্রভাবে দক্ষিণবঙ্গের আবহাওয়া আগামী কয়েকদিন অস্থির থাকতে পারে। বৃষ্টি, মেঘলা আকাশ ও ঝোড়ো হাওয়ার কারণে স্বাভাবিক জনজীবনেও প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।
তবে প্রতি মুহূর্তে অবস্থান বদল করছে আকভান। স্যাটেলাই ছবি অনুযায়ী প্রথমে দক্ষিণ অন্ধ্রকে ল্যান্ডফল জোন হিসেবে দেখাচ্ছিল, তারপর মধ্য অন্ধ্র। এখন দেখাচ্ছে উত্তর অন্ধ্র – ওড়িশা।
