উত্তরাখণ্ডের তেহরি গাড়োয়াল জেলায় ভয়াবহ বাস দুর্ঘটনায় মৃত্যু হল ৮ জনের। আহত হয়েছেন আরও ২৬ জন। সোমবার ভোরে যাত্রীবোঝাই একটি বাস প্রায় ১০০ মিটার গভীর খাদে পড়ে গেলে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন আধিকারিকরা।
আধিকারিকদের দেওয়া তথ্য অনুযায়ী, ভোর সাড়ে ৪টে নাগাদ গুলার বাজারের কাছে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গুলার সেতুর নীচে গভীর খাদে পড়ে যায়। বাসটি হরিদ্বার থেকে চামোলির দিকে যাচ্ছিল।
– বিজ্ঞাপন –
দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে উদ্ধারকাজ শুরু হয়। দুর্ঘটনায় আটজনের মৃত্যু হয়েছে এবং ২৬ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আধিকারিকরা। কী কারণে বাসটি নিয়ন্ত্রণ হারাল, তা এখনও স্পষ্ট নয়।
