২০২৫ সালের ২৪শে নভেম্বর যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে আকাশে ড্রোন প্রদর্শনীর মাধ্যমে গানস এন রোজেসের বিশ্ব সফরের ঘোষণা দেওয়া হয়

ছবির ক্যাপশান, গানস এন রোজেসের ২০২৬ সালের বিশ্ব সফর

সামাজিক যোগাযোগ মাধ্যমের এই যুগে নভেম্বর মাস এলেই নতুন করে সামনে আসে ‘নভেম্বর রেইন’। আর বৃষ্টি হলে তো কথাই নেই। কেউ নিজের ছবির ক্যাপশনে জুড়ে দেন এই গানের কথা, কেউ-বা এটিকে রিলসের আবহসংগীত হিসেবে বেছে নেন।

মার্কিন রক ব্যান্ড গানস এন রোজেসের ‘নভেম্বর রেইন’ ঘিরে এই উন্মাদনা নতুন নয়। তিন দশকেরও বেশি আগে গানটি যখন প্রকাশ হয়, তখনও এটি ব্যাপক সাড়া ফেলেছিলো।

সার্থকতা এখানেই যে এত বছর পরও প্রায় নয় মিনিটের এই গানের আবেদন ফুরিয়ে যায়নি।

পিয়ানোর সুর দিয়ে শুরু। এরপর অ্যাক্সল রোজের আবেগময় কণ্ঠ। ধীরে ধীরে যুক্ত হয় অর্কেস্ট্রার সুর। আর গিটারিস্ট স্ল্যাশের দীর্ঘ গিটার গানটিকে নিয়ে যায় অন্য এক উচ্চতায়।

প্রেম, সম্পর্কের অনিশ্চয়তা, বিচ্ছেদের আশঙ্কা এবং হারানোর বেদনা নিয়ে তৈরি ‘নভেম্বর রেইন’ শুধু একটি জনপ্রিয় রক গানই নয়, এর সৃষ্টির পেছনেও রয়েছে দীর্ঘ ইতিহাস।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *