গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে (প্রতীকী ছবি)

ছবির ক্যাপশান, গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে (প্রতীকী ছবি)

কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের বিক্ষোভ-সহিংসতার পরদিনও পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হয়নি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিজ জেলা গোপালগঞ্জে।

সোমবার নতুন করে কোনো বিক্ষোভ-সহিংসতার ঘটনা না ঘটলেও গোটা গোপালগঞ্জ জেলায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে বলে জানা গেছে।

জেলা শহরটির গুরুত্বপূর্ণ মোড় ও সড়কগুলোয় পুলিশ, এসআরবি ও বিজিবি’র সংখ্যা বাড়ানো হয়েছে। এ অবস্থার মধ্যে প্রয়োজন ছাড়া সাধারণ লোকজন খুব একটা বাইরে বের হচ্ছেন না বলে জানিয়েছেন স্থানীয় সাংবাদিকরা।

এদিকে, রোববার বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনায় স্থানীয় বিএনপি নেতা-কর্মীদের মধ্যে উদ্বেগ লক্ষ্য করা যাচ্ছে। হামলার ভয়ে তাদের অনেকে নিরাপদ আশ্রয়ের খোঁজে বাড়িঘর ছেড়েছেন বলে জানিয়েছেন জেলা বিএনপি’র নেতারা।

“বিশেষ করে গোপালগঞ্জ শহর ও টুঙ্গিপাড়ার নেতা-কর্মীরা এখন আতঙ্কের মধ্যে রয়েছে। কেউ কেউ বাড়ি-ঘর ছেড়ে আত্মীয়-স্বজনের বাড়িতে আশ্রয় নিয়েছে,” বিবিসি বাংলাকে বলছিলেন গোপালগঞ্জ জেলা বিএনপি’র আহ্বায়ক শরীফ রফিকুজ্জামান।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *