সারি দিয়ে রাখা আমূলের দুধের ক্রেট, সঙ্গে কয়েকজন ব্যবসায়ী- ফাইল ছবি

ছবির ক্যাপশান, আমূল ১২ই নভেম্বর থেকে দুধের দাম বাড়িয়েছে- ফাইল ছবি

Published

পড়ার সময়: ৮ মিনিট

দেশজুড়ে দুধের দাম বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে ভারতের দুই নামকরা ডেয়ারি সংস্থা আমূল ও মাদার ডেয়ারি। ১২ই নভেম্বর থেকে টোনড মিল্কের দাম লিটার প্রতি ভারতীয় টাকায় দুই টাকা এবং ফুল ক্রিম দুধের দাম চার টাকা বেড়েছে।

চলতি মাসের শুরুতেই দাম বাড়িয়েছে কর্ণাটক মিল্ক ফেডারেশনও। নন্দিনী ব্র্যান্ডের অধীনে দুধ ও দুগ্ধজাত পণ্য বিক্রি করে কর্ণাটক মিল্ক ফেডারেশন (কেএমএফ)। নন্দিনী ব্র্যান্ড দুধের দাম লিটার প্রতি আট টাকা বাড়ানোর পাশাপাশি, বেশ কয়েকটা দুগ্ধজাত পণ্যের দামও বাড়িয়েছে সংস্থাটি। ।

এবার আমূল ও মাদার ডেয়ারির তরফেও দাম বৃদ্ধির ঘোষণা প্রকাশ্যে এসেছে।

মাদার ডেয়ারির প্যাকেটজাত টোনড মিল্কের (ফ্যাট ছাড়া) দাম লিটার প্রতি ৬০ ভারতীয় টাকা থেকে বেড়ে হয়েছে ৬২ টাকা। আর ফুল ক্রিম (ফ্যাট যুক্ত) দুধের দাম প্রতি লিটার ৭২ টাকা থেকে বেড়ে ৭৬ টাকা করা হয়েছে।

একই পথে হেঁটে আমূলও তাদের টোনড মিল্ক ‘আমূল তাজা’-র দাম লিটার প্রতি দুই টাকা এবং ফুল ক্রিম দুধ ‘আমূল গোল্ড’-এর দাম চার টাকা বাড়িয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *