দেশে সব সময় জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করে আসছে সেনাবাহিনী

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, দেশে সব সময় জাতীয় নির্বাচনে দায়িত্ব পালন করে আসছে সেনাবাহিনী

আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রায় এক লাখেরও বেশি সশস্ত্র বাহিনীর সদস্য ভোটের দায়িত্ব পালন করবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। যে কারণে এরই মধ্যে নির্বাচনী আইনে সংস্কার করে সশস্ত্র বাহিনীকে যুক্ত করা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায়।

ফলে সশস্ত্র বাহিনীর সদস্যরাও আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের মতো ভোটকেন্দ্রে দায়িত্ব পালন করতে পারবে। যে কারণে নির্বাচনের আগে সশস্ত্র বাহিনীকে দায়িত্ব দিতে আলাদা কোনো আদেশের প্রয়োজন হবে না।

সশস্ত্র বাহিনীকে আইনশৃঙ্খলা বাহিনীর সংজ্ঞায় যুক্ত করা হলেও নির্বাচনের সময় তাদের বিচারিক ক্ষমতার প্রশ্নে নানা আলোচনা তৈরি হয়েছে।

গত সপ্তাহে নির্বাচন কমিশনে আইনশৃঙ্খলা বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে নির্বাচন কমিশনের একটি বৈঠক অনুষ্ঠিত হয়েছে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *