ইমরান খান

ছবির ক্যাপশান, ইমরান খানের চোখে বারবার ইনজেকশন দেওয়া হচ্ছে

Published

পড়ার সময়: ৬ মিনিট

ইসলামাবাদের পাকিস্তান ইনস্টিটিউট অব মেডিকেল সায়েন্সেস বা পিমস হাসপাতালে চিকিৎসা চলছে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের।

কর্তৃপক্ষের দাবি, ইমরান খানকে ১০ ও ১১ই নভেম্বরের মধ্যবর্তী রাতে রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগার থেকে স্বাস্থ্য পরীক্ষা ও চোখের চিকিৎসার ফলোআপের জন্য পিমসে আনা হয়েছিল।

পিমস কর্তৃপক্ষের এক বিবৃতিতে বলা হয়েছে, চক্ষু বিশেষজ্ঞের নির্দেশনায় ইমরান খানের স্বাস্থ্য পরীক্ষা করা হয়, যার মধ্যে চোখের পরীক্ষাও অন্তর্ভুক্ত ছিল।

বিবৃতিতে বলা হয়েছে, ইমরান খানের অবস্থা স্থিতিশীল ছিল এবং সাধারণ শারীরিক পরীক্ষাও স্বাভাবিক ছিল।

হাসপাতালটির পক্ষ থেকে আরও জানানো হয়েছে , রোগীর সম্মতিতে সতর্কতামূলক ব্যবস্থা ও যথাযথ চিকিৎসা প্রোটোকল অনুসরণের পর চক্ষু বিশেষজ্ঞদের একটি দল মি. খানের চোখে ইনট্রাভিট্রিয়াল অ্যান্টি-ভিইজিএফ ইনজেকশন প্রয়োগ করে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *