পরিবারের নবীন প্রজন্মের সঙ্গে জাফরানের ফুল তুলছেন এক ব্যক্তি

ছবির ক্যাপশান, পরিবারের নবীন প্রজন্মের সঙ্গে জাফরানের ফুল তুলছেন এক ব্যক্তি

শতাব্দী প্রাচীন এবং ঐতিহ্যবাহী কাশ্মীরি জাফরান আজ ঝুঁকির মুখে।

ভারত শাসিত জম্মু-কাশ্মীরে মূলত উৎপন্ন হওয়া এই মূল্যবান মসলাটি যে সমস্যার সঙ্গে লড়াই করছে, তার নেপথ্যে রয়েছে জলবায়ু পরিবর্তন, উন্নয়ন এবং খাবারে ভেজালের মতো কারণগুলি। তবে কি এই মূল্যবান মসলা ধীরে ধীরে হারিয়ে যাচ্ছে?

ভারত শাসিত কাশ্মীরের শ্রীনগরের এক দোকানদার আমাকে জাফরান দেখানোর আগে একটু ইতস্তত করলেন। যে খোলা বাজারে এই দোকানটা রয়েছে সেটা পর্যটকদের ভিড়ে সরগরম। বাদাম, মসলা আর শুকনো ফলে ঠাসা তাকের আড়ালে দাঁড়িয়ে ওই দোকানের মালিক আমার দিকে একদৃষ্টে তাকিয়ে রইলেন।

তার কাছে কাশ্মীরি জাফরান চাওয়ায়, তিনি দোকানের প্রবেশপথের দিকে একবার তাকিয়ে কাউন্টারের নিচ থেকে কাপড়ে মোড়ানো একটা ছোট স্টিলের বাক্স বের করলেন। বাক্সের মধ্যে ছিল কয়েকটা গাঢ় লাল রঙের সুতোর মতো জিনিস।

সেদিকে ইঙ্গিত করে মৃদুস্বরে তিনি আমাকে বললেন, “এটা পাম্পোরের জাফরান।”





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *