শেখ হাসিনা

ছবির ক্যাপশান, আইনজীবীদের মাধ্যমে নতুন পাসপোর্ট বাতিল ও এনআইডির জন্য আবেদন করেছেন শেখ হাসিনা

বাংলাদেশের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র জন্য নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডি পেতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য দিল্লির বাংলাদেশ হাইকমিশনে একটি আবেদন করা হয়েছে সোমবার। লন্ডনভিত্তিক একটি ল’ ফার্মের মাধ্যমে এজন্য একটি ইমেইল পাঠানো হয়।

পাসপোর্ট ও এনআইডির জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে এই চিঠির পর বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, তারা এই আবেদনের সত্যতা যাচাই করছে।

সোমবার সচিবালয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ সাংবাদিকদের বলেছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও এনআইডির জন্য যে আবেদনটি করেছেন, সেটির সত্যতা এবং আইনি ভিত্তি যাচাই করা হচ্ছে।

২০২৪ সালের আগস্টে গণঅভ্যুত্থানের মুখে বাংলাদেশ থেকে পালিয়ে যাওয়ার পর থেকে হাসিনা ভারতেই অবস্থান করছেন।

চব্বিশের গণঅভ্যুত্থানের সময় সংগঠিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ২০২৫ সালের নভেম্বর তাকে মৃত্যুদণ্ডের সাজা দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *