
নিরাপত্তা ঝুঁকি ও কনস্যুলার সহায়তা প্রদানে সীমাবদ্ধতার কথা উল্লেখ করে মধ্যপ্রাচ্য ও উত্তর আফ্রিকার ছয়টি দেশে ভ্রমণের বিষয়ে নিজ দেশের নাগরিকদের সতর্ক করেছে যুক্তরাষ্ট্র। দেশগুলো হলো- ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, দেশ ছয়টি এখনও সর্বোচ্চ সতর্কতা ‘লেভেল-৪’-এর আওতায় রয়েছে। এ সতর্কতার অর্থ, কোনো কারণেই এসব দেশে ভ্রমণ করা উচিত নয়।
স্থানীয় নিরাপত্তা পরিস্থিতি এবং সংশ্লিষ্ট দেশগুলোতে অবস্থানরত মার্কিন নাগরিকদের সহায়তা দেওয়ার সীমিত সক্ষমতার ভিত্তিতে ‘লেভেল-৪’ সতর্কতা জারি করা হয়েছে। পররাষ্ট্র দপ্তর আরও বলেছে, এসব স্থান বিপজ্জনক। কোনো কারণেই সেখানে যাবেন না।
এদিকে, ইরান, ইরাক, লেবানন, লিবিয়া, সিরিয়া ও ইয়েমেন ছাড়াও আফগানিস্তান, রাশিয়া, ইউক্রেন, সুদান ও দক্ষিণ সুদানসহ বর্তমানে বিশ্বের মোট ২৩টি দেশ যুক্তরাষ্ট্রের সর্বোচ্চ ভ্রমণ সতর্কতার তালিকায় রয়েছে।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
