স্মৃতি-যুগের সূচনা হয়েছে ভারতীয় মহিলা ক্রিকেটে। এবার স্মৃতি মন্ধানার অধিনায়কত্বে দক্ষিণ আফ্রিকা যাবে ভারত। আগামী ডিসেম্বরের এই পূর্ণাঙ্গ সফরের জন্য তিন ফরম্যাটের দল ঘোষণা করেছে বিসিসিআই। টেস্ট ক্রিকেটেও প্রথমবার জাতীয় দলকে নেতৃত্ব দেবেন তিনি। হরমনপ্রীত কৌরের কাছ থেকে নেতৃত্বের ব্যাটন হাতে নেওয়ার পর এবার লাল বলের ক্রিকেটেও তাঁর পরীক্ষা।
Say hello to #TeamIndia’s full-time Test Captain, @mandhana_smriti 🫡👏 Send in your wishes for our skipper 👇🤍 https://t.co/lDltrvI8Fy
— BCCI Women (@BCCIWomen) November 9, 2026
দক্ষিণ আফ্রিকা সফরে দলে ফিরছেন জেমাইমা রডরিগেজ। চোটের কারণে এশিয়া কাপ, এশিয়ান গেমস এবং জিম্বাবোয়ে সিরিজে খেলতে পারেননি তিনি। দীর্ঘ বিরতির পর আবার জাতীয় দলের জার্সিতে দেখা যাবে তাঁকে। টেস্ট ও ওয়ানডে ক্রিকেটে স্মৃতির ডেপুটি হিসাবে দায়িত্ব সামলাবেন দীপ্তি শর্মা। টি-টোয়েন্টি সিরিজে সহ-অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে শেফালি বর্মাকে। প্রথমবার ভারতের টেস্ট দলে ডাক পেয়েছেন জিন্তিমণি কলিতা।
আরও পড়ুন:
অধিনায়ক হিসাবে দায়িত্ব নেওয়ার পর জিম্বাবোয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি এবং ওয়ানডে সিরিজে ভারতকে সাফল্য এনে দিয়েছেন স্মৃতি। দক্ষিণ আফ্রিকা সফরেও সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাইবেন তিনি। জানুয়ারিতে মহিলাদের চ্যাম্পিয়ন্স ট্রফির আগে এই সফর ভারতীয় দলের কাছে প্রস্তুতিও। দক্ষিণ আফ্রিকা সফরে একটি টেস্ট, তিনটি ওয়ানডে এবং তিনটি টি-টোয়েন্টি খেলবে ভারত। ৯ ডিসেম্বর থেকে শুরু হয়ে সফর শেষ হবে ৩০ ডিসেম্বর।
🚨 News 🚨 #TeamIndia squads announced for all-format tour of South Africa 📝 👉 Smriti Mandhana takes charge as full-time Test captain 🙌 Details ▶️ https://t.co/L5jiMKSphi #SAvIND https://t.co/67NvBjQGiH
— BCCI Women (@BCCIWomen) November 9, 2026
ভারতীয় দল
টেস্ট: স্মৃতি মন্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা, প্রতীকা রাওয়াল, হরমনপ্রীত কৌর, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), শ্রী চরণী, স্নেহ রানা, ক্রান্তি গৌড়, নন্দিনী শর্মা, জিন্তিমণি কলিতা, সায়ালি সাতঘরে।
ওয়ানডে: স্মৃতি মন্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা, প্রতীকা রাওয়াল, হরমনপ্রীত কৌর, জেমাইমা রডরিগেজ, হারলিন দেওল, রিচা ঘোষ (উইকেটকিপার), ইয়াস্তিকা ভাটিয়া (উইকেটকিপার), দীপ্তি শর্মা (সহ-অধিনায়ক), শ্রী চরণী, বৈষ্ণবী শর্মা, ক্রান্তি গৌড়, নন্দিনী শর্মা, জিন্তিমণি কলিতা, সায়ালি সাতঘরে।
টি-টোয়েন্টি: স্মৃতি মন্ধানা (অধিনায়ক), শেফালি বর্মা (সহ-অধিনায়ক), জেমাইমা রডরিগেজ, হরমনপ্রীত কৌর, নিকি প্রসাদ, রিচা ঘোষ (উইকেটকিপার), জি কমলিনী (উইকেটকিপার), অনুষ্কা শর্মা, দীপ্তি শর্মা, শ্রী চরণী, প্রেমা রাওয়াত, আমনজোত কৌর, ক্রান্তি গৌড়, নন্দিনী শর্মা, রেণুকা সিংহ ঠাকুর, অরুন্ধতী রেড্ডি, সায়ালি সাতঘরে।
দক্ষিণ আফ্রিকা সফরের সূচি
৯ ডিসেম্বর: একমাত্র টেস্ট, গেবেরহা।
১৬ ডিসেম্বর: প্রথম ওয়ানডে, পার্ল।
১৯ ডিসেম্বর: দ্বিতীয় ওয়ানডে, কেপ টাউন।
২২ ডিসেম্বর: তৃতীয় ওয়ানডে, ব্লুমফন্টেন।
২৬ ডিসেম্বর: প্রথম টি-টোয়েন্টি, বেনোনি।
২৯ ডিসেম্বর: দ্বিতীয় টি-টোয়েন্টি, পটচেফস্ট্রুম।
৩০ ডিসেম্বর: তৃতীয় টি-টোয়েন্টি, পটচেফস্ট্রুম।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
