বিমানবন্দরে টার্মিনালে উড়োজাহাজ পার্কিং

ছবির ক্যাপশান, নতুন টার্মিনালে উড়োজাহাজ পার্কিং সুবিধা অনেক বাড়বে

ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালের পরিচালনা ও রক্ষণাবেক্ষণের দায়িত্ব জাপানের চারটি কোম্পানির সমন্বয়ে গঠিত একটি কনসোর্টিয়ামকে দেওয়ার বিষয়ে আলোচনা চলছে।

বাংলাদেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ বা বেবিচক জানিয়েছে, এই চুক্তিটি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

বাংলাদেশ সরকারের চূড়ান্ত অনুমোদনের পর এই মাসের মধ্যেই এই চুক্তি স্বাক্ষর হবে বলেও বিবিসি বাংলাকে জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ।

জাপানি কনসোর্টিয়ামের সঙ্গে দর-কষাকষিতে তাদের কয়েকটি ‘কঠিন শর্তে’ বাংলাদেশ সরকার সম্মত হয়েছে বলেও একাধিক সূত্র বিবিসি বাংলাকে জানিয়েছে।

এর মধ্যে তৃতীয় টার্মিনাল চালু হলে বাকি দুইটি টার্মিনাল থেকে আন্তর্জাতিক ফ্লাইট পরিচালনা বন্ধ, লভ্যাংশ ভাগাভাগি নিয়ে অসম শর্ত এবং ঢাকায় এই হযরত শাহজালাল বিমানবন্দরের ১০০ কিলোমিটারের মধ্যে আগামী ১৫ বছরের মধ্যে অন্য কোন বিমানবন্দর চালু না করার শর্তও দেওয়া হয়েছে বাংলাদেশকে।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *