
লিওনেল মেসির অবসর পরবর্তী নতুন যুগে পা রাখতে চলেছে আর্জেন্টিনা। দল ঘোষণাও হয়ে গেছে। যে দল নভেম্বরে আন্তর্জাতিক ম্যাচ খেলবে দুটি। তবে ১০ নম্বর জার্সিটি আপাতত কেউ পাচ্ছেন না। ২০২৭ সালের বাছাইপর্বের আগে আইকনিক জার্সির নতুন উত্তরাধিকারী বেছে নেবেন বিশ্বচ্যাম্পিয়ন কোচ লিওনেল স্কালোনি।
আগামী নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে উরুগুয়ে ও কোস্টারিকার বিপক্ষে নামবে আর্জেন্টিনা। তার আগে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশন জানিয়েছে, এই দুই ম্যাচে আইকনিক ১০ নম্বর জার্সি কাউকে দেয়া হবে না।
ফিফার প্রীতি ম্যাচের নিয়ম অনুযায়ী, ১ থেকে ১১ পর্যন্ত টানা জার্সি নম্বর ব্যবহারের বাধ্যবাধকতা নেই। সেটিকে কাজে লাগিয়ে আপাতত তুলে রাখা সিদ্ধান্ত দীর্ঘ দুদশক মেসির গায়ে থাকা জার্সিটি।
পরবর্তী সংবাদ প্রস্তুত হচ্ছে…
