নিথ্যা রমন

ছবির ক্যাপশান, নিথ্যা রমন

Published

পড়ার সময়: ৫ মিনিট

নির্বাচনী দৌড়ে লস অ্যাঞ্জেলেসের মেয়র ক্যারেন বাসকে পরাজিত করেছেন ডেমোক্রেটিক সোশ্যালিস্ট নিথ্যা রমন।

ভারতীয় বংশোদ্ভূত এই মার্কিন নাগরিকের জয় ক্যালিফোর্নিয়ার রাজনৈতিক বিশ্লেষকদের হতবাক করেছে।

নির্বাচনী লাড়াইয়ের প্রথম দিকে একজন দুর্বল প্রতিদ্বন্দ্বী হিসেবে নির্বাচন শুরু করেছিলেন তিনি। ভোটের ময়দানে তার প্রতিপক্ষ ছিলেন ক্যারেন বাস, যিনি এর আগে কোনো নির্বাচনে হারেননি। তবে তাকে হারিয়েই লস অ্যাঞ্জেলেসের নতুন মেয়র হতে চলেছেন নিথ্যা রমন।

অনেকেই জোহরান মামদানির সঙ্গে নিথ্যা রমনের তুলনা করেছেন

ছবির ক্যাপশান, অনেকেই জোহরান মামদানির সঙ্গে নিথ্যা রমনের তুলনা করেছেন

মামদানির সঙ্গে তুলনা

দক্ষিণ ভারতের কেরালায় জন্মগ্রহণকারী নিথ্যা রমনকে প্রায়শই নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানির সঙ্গে তুলনা করা হয়। দু’জনের মধ্যে মিলও রয়েছে। দু’জনেই ডেমোক্রেটিক সোশ্যালিস্ট। নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতার সময় দুই নেতাই প্রগতিশীল এজেন্ডার উপর জোর দিয়েছেন।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *