২৩ অক্টোবর আমিতাভ বচ্চনের ‘জলসা’য় গ্রেনেড হামলার হুমকি। ১৪ দিন পর ফের ‘জলসা’য় আতঙ্ক। বিগ বির বাংলোয় বোমা হামলার হুমকি। জানা যাচ্ছে, বম্বে হাইকোর্টে একটি হুমকিমূলক ইমেল পাঠানো হয়েছে। সেখানেই শাহেনশার বাংলো ‘জলসা’ ছাড়াও বম্বে হাইকোর্ট, বম্বে স্টক এক্সচেঞ্জ এবং ওরলি রেসকোর্সের নামও উল্লেখ করা হয়েছে। অমিতাভ বচ্চনের ‘জলসা’য় বোমা হামলার হুমকিতে আরও আঁটসাঁট করা হচ্ছে নিরাপত্তা। মুম্বইজুড়ে হাই অ্যালার্ট।
এই হুমকির বিষয়টিকে অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে মুম্বই পুলিশ। ইতিমধ্যেই সংশ্লিষ্ট নিরাপত্তা সংস্থাগুলিকেও সতর্ক করা হয়েছে। হুমকিমূলক ইমেল পাওয়ার পর ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। কে বা কারা এই ইমেল পাঠিয়েছে তা খুঁজে বের করার চেষ্টা চলছে। সংশ্লিষ্ট ইমেলে স্পষ্টভাবে অমিতাভ বচ্চনের মুম্বইয়ের বাসভবন ‘জলসা’র পাশাপাশি শহরের আরও তিনটি গুরুত্বপূর্ণ স্থানের নাম উল্লেখ করা হয়েছে। তবে এখনও পর্যন্ত এই হুমকির বিষয়ে বিস্তারিত কোনও তথ্য সামনে আসেনি। গোটা বিষয়টি খতিয়ে দেখছে মুম্বই পুলিশ। তদন্ত চলছে।
আরও পড়ুন:
[প্রিয় পাঠক, খবরটি সদ্য আমাদের কাছে এসেছে। যেটুকু তথ্য এর মধ্যে পাওয়া গিয়েছে, সেটুকুই আপনাদের জানিয়ে দেওয়া হল। গুরুত্বপূর্ণ এই খবরটি খুঁটিনাটি-সহ কিছুক্ষণের মধ্যেই আমরা সবিস্তারে জানাব। অনুগ্রহ করে একটু পরে আর-একবার এই পেজটি রিফ্রেশ করুন, যাতে পূর্ণাঙ্গ খবর ও খবরটির অন্যান্য খুঁটিনাটি আপনারা জেনে নিতে পারেন। এই সময়টুকু আমরা আপনাদের কাছে চেয়ে নিলাম। পাশাপাশি উল্লেখ থাক, সম্প্রতি নেটমাধ্যমে নানারকম ভুয়ো খবরের ছড়াছড়ি। সে বিষয়ে আমরা যথাসম্ভব সতর্ক থেকেই খবর পরিবেশন করি। যে-কোনো খবরের সত্যাসত্য যাচাই করে তবেই আপনাদের কাছে তা পৌঁছে দেওয়া আমাদের কর্তব্য। আপনারা আমাদের সঙ্গে থাকুন, ঠিক ও তথ্যনিষ্ঠ খবর তুলে ধরার ক্ষেত্রে আপনাদের সহায়তা আন্তরিকভাবে কাম্য।]
আরও পড়ুন:
সর্বশেষ খবর
