
Nita Ambani Water Bottle: রিলায়েন্স ইন্ডাস্ট্রির ডিরেক্টর এবং NMACC-এর প্রতিষ্ঠাতা নীতা আম্বানির ফ্যাশন ও লাইফস্টাইল নিয়ে চর্চা নতুন নয়। শোনা যায়, তিনি প্রায় ৫৬ লক্ষ টাকার বোতলে জল খান। বোতলটির নাম অ্যাকোয়া দি ক্রিস্টালো ট্রিবিউটো।
Nita Ambani Water Bottle: ভারতের সবচেয়ে ধনী পরিবারের বধূ তিনি। তাঁর শাড়ি থেকে হীরের নেকলেস – সবকিছুই খবরের শিরোনামে থাকে। হ্যাঁ আম্বানি বধু নীতা আম্বানি। যিনি অত্যন্ত স্বাস্থ্য সচেতন এবং অর্গানিক লাইফস্টাইলে বিশ্বাসী। আর সেখান থেকেই জন্ম নিয়েছে এক চাঞ্চল্যকর দাবি – তিনি নাকি ৫৬ লক্ষ টাকার বোতলে জল খান!
কী আছে এই ৫৬ লক্ষের বোতলে?
ভাইরাল তথ্য অনুযায়ী, নীতা আম্বানির বোতলটির নাম Acqua di Cristallo Tributo to Modigliani। ডিজাইনার Fernando Altamirano এটি ডিজাইন করেছেন।
– বোতলটি ৭৫০ মিলিলিটারের এবং ২৪ ক্যারাট খাঁটি সোনা দিয়ে তৈরি। বোতলের গায়েই নাকি আছে প্রায় ৫ গ্রাম সোনা।
– ২০১০ সালে একটি নিলামে এই বোতলটির দাম উঠেছিল ৬০,০০০ ডলার, ভারতীয় মুদ্রায় যা প্রায় ৫৬ লক্ষ টাকা।
– এর ভেতরের জলও সাধারণ নয়। দাবি করা হয়, এই বোতলে থাকে তিনটি ভিন্ন জায়গার জল – ফ্রান্সের স্প্রিং ওয়াটার, ফিজির প্রাকৃতিক ঝরনার জল এবং আইসল্যান্ডের হিমবাহের জল। সঙ্গে নাকি মেশানো থাকে ৫ মিলিগ্রাম ২৪ ক্যারাট সোনার গুঁড়ো, যা স্বাস্থ্যের জন্য ভালো।
এই কারণেই এটি বিশ্বের সবচেয়ে দামি জলের বোতলগুলির মধ্যে একটি।
আসল সত্যিটা কী?
যদিও এই বোতলটি সত্যিই বিশ্বের সবচেয়ে দামি জলের বোতল হিসেবে গিনেস বুকে নাম তুলেছিল, কিন্তু নীতা আম্বানি প্রতিদিন এই বোতলেই জল খান, এমন কোনও প্রমাণিত তথ্য নেই। এটি মূলত সোশ্যাল মিডিয়ায় ভাইরাল একটি দাবি। নীতা আম্বানি নিজে কখনও এই বিষয়ে প্রকাশ্যে কিছু বলেননি।
তবে এটা ঠিক যে, তাঁর লাইফস্টাইল অত্যন্ত বিলাসবহুল এবং স্বাস্থ্য সচেতন। তাই এই গল্পটি বারবার ফিরে আসে নেটদুনিয়ায়।
আরও খবরের জন্য চোখ রাখুন এশিয়ানেট নিউজ বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
