নেদারল্যান্ডসের রটারড্যামে সুপারমার্কেট চেইন অ্যালবার্ট হেইনের ওপর অক্টোবরে সাইবার হামলা হয়েছে, এরপর কোম্পানিটি গ্রাহকদের সম্ভাব্য ফিশিং প্রচেষ্টা সম্পর্কে সতর্ক করছে

ছবির ক্যাপশান, নেদারল্যান্ডসের রটারড্যামে সুপারমার্কেট চেইন অ্যালবার্ট হেইনের ওপর অক্টোবরে সাইবার হামলা হয়েছে

চলতি সপ্তাহে অন্তত ১০টি ইউরোপীয় দেশের সুপারমার্কেট চেইনে একের পর এক সাইবার হামলার ঘটনা ঘটার পর ইউরোপীয় ইউনিয়নের কর্মকর্তারা ফুড সাপ্লাই চেইন ব্যাহত করার এক পরিকল্পনার ব্যাপারে গ্রাহকদের সতর্ক করেছেন।

এর মধ্যে বেলজিয়াম, এস্তোনিয়া, ফিনল্যান্ড, আয়ারল্যান্ড, ইটালি, লুক্সেমবার্গ, নেদারল্যান্ডস, পর্তুগাল, জার্মানি এবং সুইডেনের সুপারমার্কেটের হিমাগার ও ফ্রিজিং ব্যবস্থা সাইবার হামলার শিকার হয়েছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, ওই দেশগুলোর সুপারমার্কেটে ফ্রিজারের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাওয়ায় খুচরা বিক্রেতারা তাদের কেনা খাবার ফেলে দিতে বাধ্য হয়েছেন।

ইউরোপ জুড়ে চেইনগুলোতে তাপমাত্রা ৫০ ডিগ্রি সেলসিয়াস (১২২ ডিগ্রি ফারেনহাইট) পর্যন্ত উঠেছিল বলে জানা গেছে।

তবে, এখন পর্যন্ত কেউ সাইবার হামলা চালানোর কথা স্বীকার করেনি।





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *