05 Nov 2026 04:12 PM (IST)
শিল্পনীতি প্রকাশের পর শিল্পপতিদের সঙ্গে কথা বলছেন মুখ্যমন্ত্রী
শিল্পনীতি ঘোষণা রাজ্য সরকারের। বক্তব্য রাখলেন শিল্পমন্ত্রী তাপস রায়। মঞ্চে বসে একে একে শিল্পপতিদের বক্তব্য তথা মতামত শুনছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। শিল্পপতিরা জানান, পরিবর্তন চোখে পড়ছে। তাঁদের বক্তব্য, সমস্যা হলেও, তা দ্রুত সমাধান করা হচ্ছে। তোলাবাজি বন্ধ হয়েছে বলেও উল্লেখ করেন।
05 Nov 2026 03:22 PM (IST)
Swasthya Bhawan: ফেরানো হল চিকিৎসক অরুণ সিংকে
‘স্বাস্থ্যক্ষেত্রে’ উপদেষ্টা হিসেবে ফিরলেন শিশুরোগ বিশেষজ্ঞ অরুণ সিংহ। শিশুরোগ চিকিৎসকের পাশাপাশি আরজি কর মেডিক্যাল কলেজের স্ত্রীরোগ বিভাগের প্রাক্তন বিভাগীয় প্রধান চিকিৎসক অরূপ মাজিকেও উপদেষ্টা নিয়োগ করেছে রাজ্য স্বাস্থ্য দফতর। স্বাস্থ্য ভবন সূত্রের খবর, প্রসূতিমৃত্যু রোখার পাশাপাশি শিশুরোগের চিকিৎসায় রাজ্যের স্বাস্থ্যসূচক উন্নত করার লক্ষ্যে এই পদক্ষেপ।
05 Nov 2026 03:18 PM (IST)
ঋতব্রতর বাড়ির সামনে দাঁড়িয়ে নথি বোঝাই ট্রাক
‘আসল’ প্রমাণ করার লড়াই এখনও জারি। সুপ্রিম কোর্ট সময় বেঁধে দিয়েছে দুই শিবিরকে। হাতে আর বেশি সময় নেই। নির্বাচন কমিশনে কারা নিজেদের আসল তৃণমূল বলে প্রমাণ করতে পারবে, সেদিকে তাকিয়ে রাজ্যের রাজনৈতিক মহল। এই আবহে দিল্লির রাস্তায় দেখা গেল পরপর দাঁড়িয়ে আছে ৬টি ট্রাক। রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের দিল্লির বাসভবনের সামনেই দাঁড়িয়ে আছে সেই ট্রাক।
05 Nov 2026 03:17 PM (IST)
Suvendu Adhikari: আলুচাষিদের জন্য বড় ঘোষণা
খরচ বাড়ে, কিন্তু দাম মেলে না। বস্তায় বস্তায় বিপুল ক্ষতি সামাল দিতে হিমশিম খেতে হয় আলুচাষিদের (Potato Farmers)। চাষ থেকে গাড়ির ভাড়া, যা খরচ হয়, তাতে লাভের মুখ দেখতে পাননা বলে কৃষকদের দীর্ঘদিনের অভিযোগ। মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে আলু রফতানি আটকে যাওয়ায় প্রবল ক্ষুব্ধ হন কৃষকরা। অনেক আশা নিয়ে নতুন সরকারের মুখের দিকে তাকিয়ে ছিলেন তাঁরা। বৃহস্পতিবার হুগলি জেলায় গিয়ে সেই আলুচাষিদের জন্য একের পর এক বড় ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
05 Nov 2026 02:48 PM (IST)
STF: ৩ যুবককে গ্রেফতার করল STF
- সাত সকালে ভিন রাজ্য থেকে কলকাতায় পৌঁছে বাস থেকে নামতেই পাকড়াও তিন যুবক।
- পাকড়াও করেছে কলকাতা পুলিশের STF।
- পুলিশের চোখে ধুলো দিতে অভিনব কায়দায় মাদক পাচারে চেষ্টা।
- বাইরে থেকে দেখলে মনে হবে চালের বস্তা। সেই চালের বস্তার ভিতরে ঢাইল ট্যাঙ্কার। বস্তা খোলার পর বালি সিমেন্টের ঢালাই ভাঙতেই সামনে এলো এল্যুমুনিয়ামের প্লেট জড়ানো এবং তার দিয়ে বাঁধা ট্যাঙ্কার। এক এক করে সবকিছু খুলতেই বেরিয়ে আসে গাঁজার চাই।।
05 Nov 2026 12:50 PM (IST)
CM: অ্যাকাউন্টে PM কিষাণের কিস্তির টাকা ঢুক
- কৃষকদের অ্যাকাউন্টে PM কিষাণের কিস্তির টাকা ঢুকবে, চাষিদের জন্য বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর। কিষাণ সম্মান নিধি প্রকল্পে ২ হাজার টাকা দেওয়া হল: শুভেন্দু
- ৪৬ লক্ষের বেশি কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে। প্রধানমন্ত্রী ধনধান্য স্কিমে ৪ জেলাকে যুক্ত করা হয়েছে। পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের কৃষকদের ক্ষতিপূরণ দেওয়া হবে: শুভেন্দু
- বন্যায় ক্ষতিগ্রস্থ কৃষকরাও ক্ষতিপূরণ পাবেন। ৪৬ লক্ষ ৪৭ হাজার কৃষককে ২ কিস্তিতে টাকা দেওয়া হল
05 Nov 2026 12:48 PM (IST)
Suvendu Adhikari: বিপুল ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা শুভেন্দু অধিকারীর
- পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, হুগলি, বর্ধমানের বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা করা হবে বলে ঘোষণা মুখ্যমন্ত্রীর। ৪৬ লক্ষ কৃষককে ক্ষতিপূরণ দেওয়া হবে।
- মুখ্যমন্ত্রী বলেন, “৬ হাজারের পরিবর্তে ৯ টাকা হাজার পাবেন ডবল ইঞ্জিন সরকারের সুফলে।”
- আমরা ৪ লক্ষ কৃষককে ইতিমধ্যে ভর্তুকি দিচ্ছি ইউনিট প্রতি ২ টাকা: মুখ্যমন্ত্রী।
- ভুতনির চরে ১০,৭৫০ জনকে মুসুর ও সরিষার বীজ বিতরণ করা হচ্ছে : মুখ্যমন্ত্রী।
- বন্যায় যে কৃষকদের বাড়ি সম্পূর্ণ ক্ষতিগ্রস্ত হয়েছে ১ লক্ষ ৮০ হাজার, আংশিক ক্ষতি ৯০,০০০ ও সামান্য ক্ষতি হলে ৪০০০ টাকা করে অ্যাকাউন্টে দেওয়া হচ্ছে।
05 Nov 2026 12:27 PM (IST)
বেনজির সিদ্ধান্ত, রাজ্য ধরে-ধরে সাসপেন্ড করা হচ্ছে কংগ্রেস নেতাদের
নয়া দিল্লি: শৃঙ্খলার প্রশ্নে এবার বেনজির কড়া অবস্থান কংগ্রেস হাই কমান্ডের। ১ নভেম্বর রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে সভা হয়েছিল। সেই সভায় যোগ না দেওয়ার কারণে একের পর এক রাজ্যে পদাধিকারীদের সাসপেন্ড করল কংগ্রেস (Congress)।
05 Nov 2026 11:32 AM (IST)
‘৩ কোটি টাকার অফারও দেওয়া হয়েছে’, ‘বোমা’ ফাটালেন বিজেপির রীতেশ
কলকাতা: কালীপুজো ও দীপাবলি কাটার পরই হতে পারে পৌরভোট (Municipal Election)। তার প্রস্তুতি আগেভাগেই শুরু করে দিয়েছে বিজেপি (BJP)। ইতিমধ্যেই প্রার্থীর জন্য একটি ড্রপবক্স রেখেছিল পদ্মশিবির। তাদের দাবি, সেখানে প্রার্থী হতে চেয়ে প্রচুর আবেদন জমা পড়েছে। এমনকী এই ড্রপবক্সে প্রাক্তন তৃণমূল কাউন্সিলরও চিঠি দিয়েছেন বলে মন্তব্য করেছেন বিজেপি বিধায়ক রীতেশ তিওয়ারি। এমনকী, ওই তৃণমূল নেতা টিকিট পেতে ৩ কোটি টাকার অফার দিয়েছেন বলে দাবি। তবে কে সেই তৃণমূল কাউন্সিলর? তাঁর নাম পরিচয় যদিও প্রকাশ্যে আনেননি বিজেপি বিধায়ক।
05 Nov 2026 11:18 AM (IST)
শিল্পে ‘মাস্টারপ্যান’
কী কী থাকতে পারে শিল্পনীতিতে?
সম্ভাবনা: ছোট ও মাঝারি শিল্পে বিশেষ আর্থিক প্যাকেজ
সম্ভাবনা ২: বিদ্যুতের মাশুলে ছাড়
সম্ভাবনা ৩: ১০০ কোটির বেশি টাকার বিনিয়োগের দ্রুত অনুমোদন
সম্ভাবনা ৪: শিল্পের জন্য সরাসরি জমি কেনার ব্যবস্থা
সম্ভাবনা ৫: জমি নেওয়ার ৩ বছরের মধ্যে উৎপাদনের শর্ত
সম্ভাবনা ৬: বিনিয়োগকারীকে কর্মসংস্থানে সুযোগ
05 Nov 2026 11:14 AM (IST)
Nabanna: ছুটির সংখ্যা কমছে সরকারি কর্মীদের
প্রশাসনে কাজের গতি ও সুস্থ কর্মসংস্কৃতি ফিরিয়ে আনতে রাজ্য সরকারি কর্মচারীদের ছুটির সংখ্যা কমিয়ে বছরে মাত্র ৪০ দিনে নামিয়ে আনার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বুধবার রাতে নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে তিনি জানান, সরকারি স্তরে বকেয়া কাজের পাহাড় জমে রয়েছে এবং সেই অচলাবস্থা কাটিয়ে দ্রুত কাজ শেষ করতেই এই কঠোর পদক্ষেপ করা হচ্ছে।
