মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞনেশ কুমারের ইস্তফার দাবিতে বিরোধী জোটের আন্দোলন অব্যাহত। এর মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে বিতর্কে আহ্বান জানিয়ে চ্যালেঞ্জ ছুড়েছেন রাহুল গান্ধী। পালটা কংগ্রেস নেতাকে তোপ দাগলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। বৃহস্পতিবার তিনি বলেন, ২০১৪, ২০১৯ ও ২০২৪ লোকসভা নির্বাচনের বছরগুলিতে বিশেষ নিবিড় সংশোধনী (এসআইআর) ছিল না, তা সত্ত্বেও কংগ্রেস “পরাজিতই হয়েছে”। বিরোধী নেতাকে শাহর চ্যালেঞ্জ, “আসুন সংসদে বিতর্ক হবে, রাস্তায় নয়।”
এদিন হরিয়ানার কারনালের একটি সভায় বক্তব্য রাখেন অমিত শাহ। সেখানে তিনি কটাক্ষের সুরে বলেন, রাহুল গান্ধীর নেতৃত্বে কংগ্রেস ধারাবাহিকভাবে পরাজয়ের সম্মুখীন হয়েছে। এখানেই না থেমে শাহ বলেন, “আপনি সংসদকে কাজ করতে দেন না, রাস্তায় ভিড় জমিয়ে নৈরাজ্য তৈরি করেন, বিশৃঙ্খলা ছড়ান। রাহুল গান্ধী, আপনি সংসদকে অচল করে দেন… আলোচনায় অংশ নেন না। আপনি শুধু সংসদে হট্টগোল করছেন এবং বয়কট করছেন।”
আরও পড়ুন:
HM Shri @AmitShah participates in the #SaveDemocracyRemoveAnarchy March in karnal, Haryana. https://t.co/0SAaXXjjzs
— BJP (@BJP4India) November 5, 2026
গত ৩ নভেম্বর এক্স হ্যান্ডেলের বার্তায় প্রধানমন্ত্রী মোদিকে চ্যালেঞ্জ করে রাহুল গান্ধী লেখেন, “যে কোনও মঞ্চ বা স্থান বেছে নিন… আমার সঙ্গে বিতর্কে বসুন—কে দেশবিরোধী? কাদের সঙ্গে বিদেশি শক্তির যোগাযোগ রয়েছে? আর সেই যোগাযোগের ধরনটাই বা কী? আসুন, যত দ্রুত সম্ভব এটা (বিতর্ক) করা যাক। আমরা দুজনেই সেখানে উপস্থিত থাকব। গণমাধ্যম থাকবে। আর থাকবে এই দেশের তরুণ প্রজন্ম।”
আরও পড়ুন:
এদিন পালটা অমিত শাহ বলেন, “আমি রাহুল গান্ধীকে সরাসরি চ্যালেঞ্জ জানাতে চাই। আপনি প্রধানমন্ত্রী মোদিকে আলোচনার জন্য চ্যালেঞ্জ জানাচ্ছেন? যদি আলোচনা করতেই চান, তবে প্রধানমন্ত্রী মোদিকে একটি চিঠি লিখুন। আমরা এসআইআর প্রক্রিয়া নিয়ে আলোচনার জন্য সংসদের একটি বিশেষ অধিবেশন ডাকতে প্রস্তুত। আসুন, সংসদে এসে বিতর্ক করুন।”
লোকসভা ও বিভিন্ন রাজ্যের বিধানসভা ভোটে দেশের মানুষ বারবার পরাজিত করেছে রাহুল গান্ধীকে। সেই কথা মনে করিয়ে শাহ বলেন, “দেশের মানুষ বারবার রাহুল গান্ধী ও কংগ্রেস দলকে পরাজিত করেছে। দেশের মানুষ আপনার বা বিরোধী জোটের সঙ্গে নেই। আপনি সারা দেশ থেকে মানুষকে দিল্লিতে ডেকেছিলেন, ১০ লক্ষ মানুষের কাছে আবেদন জানিয়েছিলেন; অথচ মাঠটির ধারণক্ষমতা মাত্র ৭০,০০০, আর সেটিও ছিল অর্ধেক খালি।” কংগ্রেস নেতার ঘন ঘন বিদেশযাত্রা নিয়েও এদিন কটাক্ষ করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
