অভিনন্দন জানাতে থাকা লোকজনের সামনে আকাশী নীল জ্যাকেট পরা নাভি পিল্লাই।

ছবির ক্যাপশান, নুরেমবার্গের বিচারালয়ে পিল্লাইকে পুরস্কারটির কথা জানানো হয়েছিল

Published

পড়ার সময়: ৪ মিনিট

জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান এবং আন্তর্জাতিক বিচার আদালতের বিচারপতি নাভি পিল্লাই ২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কারে ভূষিত হয়েছেন।

নোবেল কমিটি জানিয়েছে, দক্ষিণ আফ্রিকার ওই বিচারককে “শান্তি ও আন্তর্জাতিক আইন প্রসারে তার প্রচেষ্টার জন্য” স্বীকৃতি দেওয়া হয়েছে, যা “আরও ব্যাপক একটি বৈশ্বিক আইনি ব্যবস্থার” পথ প্রশস্ত করেছে।

৮৫ বছর বয়সী পিল্লাই তার কয়েক দশক দীর্ঘ কর্মজীবনে রুয়ান্ডা, মিয়ানমার ও গাজাসহ বিভিন্ন দেশে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ সংক্রান্ত গুরুত্বপূর্ণ কাজে অংশ নিয়েছেন।

তার প্রাথমিক কাজের মধ্যে ছিল দক্ষিণ আফ্রিকায় বর্ণবাদবিরোধী কর্মীদের পক্ষ সমর্থন করা, এবং শুক্রবার তিনি নেলসন ম্যান্ডেলা ও আর্চবিশপ ডেসমন্ড টুটুর পদাঙ্ক অনুসরণ করে দেশটির পঞ্চম শান্তি পুরস্কার বিজয়ী হন।

নোবেল পুরস্কার

নরওয়েজিয়ান নোবেল কমিটির চেয়ারম্যান ইয়োর্গেন ওয়াটনে ফ্রাইডনেস বলেছেন, “যুদ্ধাপরাধ, মানবতাবিরোধী অপরাধ এবং গণহত্যার বিচার নিশ্চিত করার ক্ষেত্রে পিল্লাইয়ের কাজ অপরিহার্য ভূমিকা পালন করেছে”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *