06 Oct 2026 10:37 AM (IST)
Nandigram By-Election: নন্দীগ্রামে ভোটে কারচুপির অভিযোগ, একাধিক বুথ নিয়ে কমিশনে নালিশ
নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রে ভোটগ্রহণ ঘিরে একাধিক গুরুতর অভিযোগ তুললেন কংগ্রেস প্রার্থী শ্রী মিলন প্রধানের নির্বাচনী এজেন্ট সুব্রত মহাপাত্র। নির্বাচন কমিশন ও প্রশাসনের কাছে পাঠানো চিঠিতে তাঁর দাবি, ১৯৩ নম্বর বুথে ভোটারদের ভয় দেখিয়ে ভোট দিতে বাধা দেওয়া হচ্ছে। ইমেল মারফৎ অভিযোগ জানিয়েছে কংগ্রেস।
পাশাপাশি বয়াল-২ জিপির ১৫, ১৮, ১৯ ও ২০ নম্বর বুথ সম্পূর্ণভাবে দখল হয়ে গিয়েছে বলেও অভিযোগ করা হয়েছে। এছাড়াও গোকুলনগরের ২৫০ থেকে ২৬৯ নম্বর বুথে ধারাবাহিক ও সংগঠিতভাবে বুথ রিগিং চলছে বলে দাবি ইলেকশন এজেন্টের।
অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই বুথগুলিতে অবিলম্বে CAPF, QRT ও ফ্লাইং স্কোয়াড পাঠানো, অবাধ ও নিরপেক্ষ ভোট নিশ্চিত করা এবং সিসিটিভি ও ওয়েবকাস্টিং ফুটেজ সংরক্ষণের দাবি জানানো হয়েছে। পরিস্থিতি অত্যন্ত উদ্বেগজনক বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।
06 Oct 2026 09:41 AM (IST)
নন্দীগ্রামে বিক্ষোভের মুখে কংগ্রেস প্রার্থী, বিজেপি প্রার্থীকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ
বুথ পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে নন্দীগ্রামের কংগ্রেস প্রার্থী মিলন প্রধান। সোনাচূড়া জলপাইয়ে বিক্ষোভের মুখে পড়েন তিনি।
অন্যদিকে, রেজিনগরের বিজেপি প্রার্থী শাখারভ সরকারকে বুথে ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে।
06 Oct 2026 09:34 AM (IST)
ভোটারদের বুথের ভিতরে ঢুকতে বাধা দেওয়া হচ্ছে, অভিযোগ কংগ্রেসের
বুথ ২৩২, শ্যামসুন্দরী চক, কেন্দ্রেমারি অঞ্চলে অসামাজিক কিছু ব্যক্তি ভোটারদের বুথের ভিতরে ঢুকে ভোট দিতে বাধা দিচ্ছে বলো অভিযো কংগ্রেসের। পরিস্থিতিতে অবিলম্বে প্রশাসনের হস্তক্ষেপ এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি কংগ্রেসের।
বুথ ২৮২, দক্ষিণ কেন্দ্রেমারি, অভিযোগ, অসামাজিক কিছু ব্যক্তি বুথটি দখল করে নিয়েছে এবং বেছে বেছে ভোটারদের বুথের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে। তাদের নিয়ন্ত্রণে বুথ চলে যাওয়ায় ভোটাররা স্বাধীনভাবে ভোট দিতে পারছেন না বলে অভিযোগ। পরিস্থিতিতে অবিলম্বে হস্তক্ষেপ করে ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে কংগ্রেসের তরফে।
06 Oct 2026 09:28 AM (IST)
Nandigram By-Poll: নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি গ্রেফতার
নন্দীগ্রাম ১ নম্বর ব্লক কংগ্রেস সভাপতি শেখ আস্রাফুল তুল্লাকে গ্রেফতার করল পুলিশ। কংগ্রেসের অভিযোগ, ভোটগ্রহণ চলাকালীন এভাবে অপ্রয়োজনে তাঁকে আটক করা হয়েছে। এলাকায় এখন গণতন্ত্র বলে কিছু নেই। এই ঘটনা সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হচ্ছে।
06 Oct 2026 09:24 AM (IST)
Nandigram By-Poll: নন্দীগ্রামে বিক্ষিপ্ত উত্তেজনা
নন্দীগ্রাম কেন্দ্যামারী অঞ্চলের ২২৪ নং জীবনকৃষ্ণ প্রাইমারি স্কুল বুথে ইভিএম বিভ্রাটের অভিযোগ।
২১২ নং বুথে বাম এজেন্টকে মারধরের অভিযোগ। হাসপাতালে ভর্তি রয়েছেন তিনি।
নন্দীগ্রাম ভেকুটিয়া অঞ্চলের ভীমকাটা ২৮ নং বুথে কাউকে ভোট দিতে দিচ্ছে না বিজেপি। ভয় দেখিয়ে ভোট দিতে দিচ্ছে না বলে অভিযোগ বামেদের।
06 Oct 2026 09:06 AM (IST)
Hasi Rani Rath: সকাল সকাল মন্দিরে পুজো দিলেন হাসি রানি রথ
সকাল সকাল মন্দিরে পুজো দিলেন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসি রানি রথ। রেয়াপাড়া শিব মন্দিরে পুজো দেওয়ার পরে কালীমন্দির এবং রাম মন্দিরে পুজো দেন তিনি।
06 Oct 2026 08:25 AM (IST)
Humayun Kabir: আটক হুমায়ুন কবীর
সকাল থেকে পুলিশের বিরুদ্ধে একের পর এক তোপ দাগছেন হুমায়ুন কবীর। পুলিশকে চ্যালেঞ্জ করে বলেছিলেন, পারলে গ্রেফতার করুন। এমনকী, ভোটে বাধা দিতে এলে রাস্তায় মুগুড় নিয়ে নামার হুঁশিয়ারি দিয়েছিলেন। আজুপ বিধায়কের হুঁশিয়ারির কিছুক্ষণ পরই তাঁকে আটক করল পুলিশ। টেনে হিঁচড়ে গাড়িতে তোলে পুলিশ। তাঁকে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়েছে।
06 Oct 2026 08:14 AM (IST)
বুথে বুথে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার
নন্দীগ্রাম ও রেজিনগরে বুথে বুথে পোলিং এজেন্টদের ঢুকতে বাধা দেওয়ার অভিযোগ উঠছে।
সিপিএমের অভিযোগ, রেজিনগরের ১১২, ১১৩, ১১৪, ১২২ দাদপুর অঞ্চলের মরাদিঘিতে পোলিং এজেন্টদের ঢুকতে দিচ্ছে না পুলিশ।
06 Oct 2026 07:19 AM (IST)
Rejinagar By-Poll: ভোট দিলেন হুমায়ুন কবীর
ভোট দিলেন আজুপ নেতা হুমায়ুন কবীর। সকাল ৭টা বাজার আগেই সপরিবারে বুথে পৌঁছে যান নওদার বিধায়ক। নিজের বুথে সকাল সকাল ভোট দেন আজুপ বিধায়ক।
এদিকে, সকাল থেকেই উত্তপ্ত রেজিনগর। ভোট দিয়ে বেরিয়েই পুুলিশের বিরুদ্ধে তোপ দাগেন হুমায়ুন। তাঁর অভিযোগ, বাড়ি ঘিরে রেখেছে পুলিশ। বুথে এজেন্ট ঢুকতে বাধা দেওয়া হচ্ছে বলেও অভিযোগ। পুলিশকে রীতিমতো হুঁশিয়ারিও দিয়েছেন তিনি
06 Oct 2026 07:06 AM (IST)
By-Poll: ভোটগ্রহণ শুরু নন্দীগ্রাম ও রেজিনগরে
ঘড়িতে সকাল ৭টা বাজতেই নন্দীগ্রাম ও রেজিনগরে শুরু হল ভোটগ্রহণ। তার আগে দুই কেন্দ্রে বুথগুলিতে হয় মক-পোল।
