প

Published

পড়ার সময়: ৮ মিনিট

আজ ঢাকা থেকে প্রকাশিত পত্রিকাগুলোতে ঢাকার বিভিন্ন এলাকায় অপরাধ তৎপরতা বৃদ্ধি নিয়ে পুলিশের নিজস্ব রিপোর্টের বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাশাপাশি পরিবহনে জ্বালানির দাম বাড়া এবং বাজারে নির্ধারিত দামের চেয়ে বেশি দামে গ্যাস বিক্রির বিষয়টি গুরুত্ব পেয়েছে। এছাড়া রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের নেতাকর্মীদের হামলায় চার সাংবাদিকসহ অন্তত ১০ জন আহত হওয়ার ঘটনাও রয়েছে।

মানবজমিন পত্রিকার খবর – নিরাপত্তা চৌহদ্দি, তবুও অপরাধ বাড়ছে গুলশানে। এ খবরে বলা হয়েছে, বিদেশি দূতাবাস, করপোরেট অফিস, গুরুত্বপূর্ণ ব্যক্তিদের বসবাস, বিলাসবহুল হোটেলসহ বিভিন্ন কারণে রাজধানীর গুলশান এলাকা বাড়তি নিরাপত্তা বলয়ে।

পুলিশের টহল, চেকপোস্ট, সিসি ক্যামেরা, এসআরবি, গোয়েন্দা পুলিশসহ পুরো গুলশান এলাকার নজরদারিতে কাজ করে আইনশৃঙ্খলারক্ষাকারী একাধিক বাহিনী।

তবে এত নিরাপত্তার মধ্যেও এলাকাটিতে একের পর এক অপরাধমূলক কর্মকাণ্ড ঘটেই চলেছে।

কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের বিপুল নেতাকর্মীর সংঘবদ্ধ মিছিল, একাধিক ককটেল বিস্ফোরণ ছাড়াও ছিনতাই, চাঁদাবাজি, অপহরণ, ডাকাতির প্রস্তুতিসহ বিভিন্ন সংঘবদ্ধ অপরাধের ঘটনা গুলশানের বাসিন্দাদের মধ্যে নতুন করে উদ্বেগ তৈরি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *