যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান উড়ছে; ২০২৬ সালের ১৯শে মার্চের ছবি

ছবির ক্যাপশান, যুক্তরাজ্যের ফেয়ারফোর্ড বিমানঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের বিমান বাহিনীর একটি বি-৫২ বোমারু বিমান উড়ছে; ২০২৬ সালের ১৯শে মার্চের ছবি

সাম্প্রতিক যুদ্ধে ইরানের ওপর হামলার জন্য মার্কিন বোমারু বিমানগুলোকে আতিথ্য দেওয়া ব্রিটিশ ঘাঁটি ফেয়ারফোর্ডকে ঘিরে কয়েকদিন আগের নিরাপত্তা সংক্রান্ত ঘটনা আবারও এই যুদ্ধে ইউরোপীয় বিমানঘাঁটিগুলোর ভূমিকার দিকে দৃষ্টি আকর্ষণ করেছে।

ব্রিটিশ সন্ত্রাসবিরোধী পুলিশ বলছে, ঘটনার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে তারা একজন ব্রিটিশ-ইরানি দ্বৈত নাগরিককে গ্রেফতার করেছে। এর আগে ব্রিটিশ প্রধানমন্ত্রী অ্যান্ডি বার্নহাম বলেছিলেন, ইরান জড়িত থাকার “জোরালো প্রমাণ” রয়েছে।

ইরান কোনো সম্পৃক্ততার কথা অস্বীকার করেছে।

ফেয়ারফোর্ড ঘাঁটির কাছে তিনটি সন্দেহজনক যানবাহনের খবর পাওয়ার পর ২৩ থেকে ২৫ বছর বয়সী পাঁচজন ব্রিটিশ নাগরিককে ২৭শে সেপ্টেম্বর সকালে গ্রেফতার করা হয়। বিস্ফোরক-সংক্রান্ত অপরাধ এবং ‘সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি’ নেওয়ার সন্দেহে গ্রেফতার করা হয় তাদের।

একদিন পর তাদের সবাইকে জামিনে মুক্তি দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *