নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি পরিচয় দিয়ে তোলাবাজির অভিযোগ। এক যুবককে ভয় দেখিয়ে ৫ লক্ষ টাকা তোলার চেষ্টার অভিযোগ উঠল। এই ব‌্যাপারে দক্ষিণ কলকাতার কালীঘাট থানায় অভিযোগ দায়ের হয়। পুলিশ রাহুল রায় নামে ওই ভুয়ো পুলিশকর্তাকে গ্রেপ্তার করেছে।

পুলিশ জানিয়েছে, অভিযোগকারী ও অভিযুক্ত দু’জনই কালীঘাট অঞ্চলের বাসিন্দা। সেই সূত্র ধরে দু’জন একে অন্যের পরিচিতও ছিল। অভিযোগ, রাহুল নিজেকে রাজ্য পুলিশের ডিএসপি বলে পরিচয় দিতেন। এমনকী, নিজের ভুয়ো সরকারি পরিচয়পত্রও দেখাতেন বলে অভিযোগ।

আরও পড়ুন:

সম্প্রতি অভিযোগকারী কিছু সমস‌্যায় পড়েছিলেন। রাহুলকে বিশ্বাস করে ব‌্যক্তিগত বিষয়গুলি তাঁর সঙ্গে আলোচনা করেন। আর সেই বিষয়টিকেই সামনে রেখে রাহুল ব্ল‌্যাকমেল শুরু করেন। ওই ব‌্যক্তিগত ও গোপন তথ‌্যগুলি সোশ‌্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে রাহুল ও তাঁর সহযোগীরা অভিযোগকারীর কাছে ৫ লক্ষ টাকা দাবি করেন বলে অভিযোগ। অভিযোগকারী যুবক আতঙ্কে গত ২৭ সেপ্টেম্বর ১০ হাজার টাকা এবং ২৮ সেপ্টেম্বর আরও ২ হাজার টাকা দেন। এর পরও বাকি টাকা দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছিল।

এর পরই অভিযোগকারীর সন্দেহ হয়। তিনি খোঁজখবর নিয়ে জানতে পারেন যে, রাহুল আসলে ভুয়ো পুলিশকর্তা। এর পরই তিনি কালীঘাট থানায় অভিযোগ দায়ের করেন। মঙ্গলবার ভোররাতে তল্লাশি চালিয়ে রাহুলকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে পুলিশ।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *