একজন পুরুষের দেহে গর্ভাশয় ও ফ্যালোপিয়ান টিউব পাওয়া গিয়েছে বোঝাতে ব্যবহৃত প্রতীকী চিত্র

ছবির ক্যাপশান, একজন পুরুষের দেহে গর্ভাশয় ও ফ্যালোপিয়ান টিউব পাওয়া গিয়েছে- প্রতীকী চিত্র

    • Author, সুমনদীপ কৌর
    • Role, বিবিসি নিউজ পাঞ্জাবী, দিল্লি
  • Published

  • পড়ার সময়: ৭ মিনিট

বিয়ের দুই বছর পরও সন্তান না হওয়ায় চিকিৎসকের কাছে গিয়েছিলেন দিল্লির বছর ২৬-এর একজন যুবক। এরপর শারীরিক পরীক্ষা-নিরীক্ষার সময়ে চিকিৎসকরা লক্ষ্য করেন তার শরীরের ভেতরে গর্ভাশয় ও ফ্যালোপিয়ান টিউব দুই-ই উপস্থিত রয়েছে।

যে ডাক্তার ওই ব্যক্তির চিকিৎসা করছিলেন, তিনি জানিয়েছেন বাহ্যিকভাবে আর পাঁচজন পুরুষের মতোই ওই ব্যক্তির শারীরিক গঠন। তার শারীরিক বৈশিষ্ট্যও পুরুষেরই মতো। তাছাড়া এমন কোনো সুস্পষ্ট লক্ষণ ছিল না যার উপর ভিত্তি করে কেউ আন্দাজ করতে পারে যে ওই পুরুষের শরীরে গর্ভাশয় এবং ফ্যালোপিয়ান টিউব রয়েছে।

ঘটনাটা দিল্লির এক বেসরকারি হাসপাতালের। সেখানকার চিফ ইউরোলজিস্ট ডা. সুশীল খারবান্দার জানিয়েছেন বন্ধ্যাত্ব পরীক্ষার সময়ে দেখা যায় যে ওই ব্যক্তির শরীরে উপস্থিত রয়েছে জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউব।

চিকিৎসকদের মতে, এই অবস্থা খুবই বিরল। একে ‘পারসিসেন্ট মুলেরিয়ান ডাক্ট সিন্ড্রোম’ (পিএমডিএস) বলা হয়। এই অবস্থা জন্মগত। গোটা বিশ্বে এখনো পর্যন্ত ৩০০-রও কম পিএমডিএস- এর কেস নথিভুক্ত হয়েছে।

নেচার রিভিউ ইউরোলজিতে প্রকাশিত এক প্রতিবেদন বলছে, পিএমডিএস রয়েছে এমন ব্যক্তি পুরুষ ক্রোমোজোম (৪৬XY) নিয়ে জন্মান এবং তাদের শরীর পুরুষের দেহের মতোই বিকাশ লাভ করে। তবে মুলেরিয়ান নালী দ্বারা গঠিত অঙ্গ যেমন জরায়ু এবং ফ্যালোপিয়ান টিউব তাদের শরীরে উপস্থিত থাকে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *