নন্দীগ্রাম: উপনির্বাচন আবহে নন্দীগ্রামে উপস্থিত হলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। প্রায় ঘণ্টা দুয়েক ধরে ক্লাস নিলেন স্থানীয় নেতাদের। ভোট প্রচার ও উন্নয়নের প্রচার- একসঙ্গে বার্তা দিলেন শুভেন্দু। উপনির্বাচনে বেশি সংখ্যক ভোটারদের ইভিএম মুখী করার টার্গেট বেঁধে দিলেন তিনি।

বিধায়কদের থেকে সরকারি উন্নয়ন প্রকল্পের সাফল্যের প্রচারে জোর দেওয়ার কথা মানুষের কাছে গিয়ে। অন্নপূর্ণা প্রাপকদের কাছ ফিডব্যাক সংগ্রহ করার কথা বলেছেন তিনি। এছাড়াও একাধিক গোপন দাবাই দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

সূত্রের খবর, বৈঠকে তিনি বলেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, আইপ্যাকও বলেছিল, নন্দীগ্রাম থেকেই নাকি পরিবর্তন হবে। নন্দীগ্রামের লোক কি বোকা নাকি? কত পরীক্ষায় বসাবেন নন্দীগ্রামের লোককে? যে মার্জিনটা হবে না, আপনাদের কল্পনার বাইরে! আরে আমি ভোটার এখানকার, নন্দনায়কবাড়ে আমিও ভোট দেব। মুখ্যমন্ত্রী যেখানে ভোট দেবেন, সেখানে কী ফল হবে, তা তো আপনারা জানেন। মুখ্যমন্ত্রীর সঙ্গেই জনগণ থাকবে।”

রেয়াপাড়ায় এদিন রুদ্ধদ্বার বৈঠক শেষে বেরিয়ে মুখ্যমন্ত্রী বলেন, “জয়ের যে মার্জিনটা হবে, তা আপনাদের কল্পনার বাইরে।” আগামী ২ ও ৪ অক্টোবর বিজেপি প্রার্থী হাসিরানি রথের সমর্থনে নন্দীগ্রাম ১ ও ২ ব্লক এলাকায় দুটি জনসভা করবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তার আগে এদিন জেলার কোর কমিটির নেতৃত্ব ও নন্দীগ্রামের দায়িত্বে থাকা নেতৃত্বদের নিয়ে বৈঠকে বসেন মুখ্যমন্ত্রী।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *