অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়

ছবির ক্যাপশান, অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থটি ২০১২ সালে প্রথম প্রকাশিত হয়

ঢাকার বাংলাবাজারে একটি প্রকাশনী সংস্থায় শেখ মুজিবুর রহমানের লেখা ‘অসমাপ্ত আত্মজীবনী’ বই বিক্রিতে বাধা এবং প্রতিষ্ঠানটিতে তালা দেওয়ার ঘটনা ঘটেছে।

রাষ্ট্রীয়ভাবে কোনো নিষেধাজ্ঞা না থাকার পরও বইটি বিক্রি নিয়ে যা ঘটেছে, সেটিকে অনাকাঙ্ক্ষিত হিসেবেই দেখছেন লেখক ও প্রকাশকদের অনেকে।

তাদের অভিযোগ, এই ধরনের ঘটনার বিরুদ্ধে রাষ্ট্র নিশ্চুপ থাকছে বলেই বারবার এর পুনরাবৃত্তি ঘটছে।

এই ঘটনা নিয়ে বিবৃতি দিয়েছে ভুক্তভোগী প্রকাশনা প্রতিষ্ঠান দ্য ইউনিভার্সিটি প্রেস লিমিটেড বা ইউপিএল।

তারা বলছে, কোনো বই নিষিদ্ধ করতে হলে একটি নির্দিষ্ট প্রক্রিয়া অনুসরণ করেই সেটি করতে হয়। কিন্তু ‘অসমাপ্ত আত্মজীবনী’ বইয়ের ক্ষেত্রে তেমন কিছু ঘটেছে বলে তাদের জানা নেই।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *