নিয়মিত পড়াশোনার পাশাপাশি চাকরির বাজারে প্রয়োজনীয় দক্ষতা গড়ে তুলতে চান? পড়ুয়া ও অন্যান্য শিক্ষার্থীদের জন্য একাধিক অনলাইন কোর্স নিয়ে এসেছে স্টেট ব্যাঙ্ক অব ইন্ডিয়া (SBI)। edX প্ল্যাটফর্মে SBI-এর এই কোর্সগুলি বিনামূল্যে করা যাবে। তবে কোর্স শেষে verified certificate নিতে চাইলে নির্দিষ্ট ফি দিতে হবে।
SBI জানিয়েছে, তাদের প্রশিক্ষণ ব্যবস্থায় ৪০০-র বেশি কর্মরত ব্যাঙ্কার, ছ’টি বিশেষায়িত প্রশিক্ষণ প্রতিষ্ঠান এবং ২৫ হাজারের বেশি e-learning lesson, case study, article ও video রয়েছে। সেই প্রশিক্ষণ ও অভিজ্ঞতার ভিত্তিতেই edX-এর কোর্সগুলির বিষয়বস্তু তৈরি করা হয়েছে।
– বিজ্ঞাপন –
কী কী শেখার সুযোগ?
AI ও Generative AI: ‘AI and Generative AI for Business Automation’ কোর্সে কোনও coding দক্ষতা ছাড়াই ব্যবসায়িক কাজে AI ব্যবহার, automation এবং সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে শেখানো হবে। পাশাপাশি ‘Applications of Agentic AI in Banking’ কোর্সে ব্যাঙ্কিং ক্ষেত্রে agentic AI-এর ব্যবহার সম্পর্কে ধারণা দেওয়া হবে।
Content Marketing: ‘Content Marketing Strategy’ কোর্সে content marketing, digital marketing এবং বিভিন্ন marketing tool সম্পর্কে শেখার সুযোগ রয়েছে।
Personal Branding: ‘Personal Branding’ কোর্সে ব্যক্তিগত ব্র্যান্ড কী, সাধারণ ব্র্যান্ডের সঙ্গে তার পার্থক্য এবং নিজের professional identity গড়ে তোলার বিভিন্ন দিক তুলে ধরা হবে।
বিজ্ঞাপন
আচরণগত অর্থনীতি: ‘Introduction to Behavioural Finance’ কোর্সে আর্থিক সিদ্ধান্ত গ্রহণে মানুষের মানসিক ও আবেগগত প্রভাব, বিভিন্ন behavioural bias এবং আর্থিক বাজারে তার প্রভাব সম্পর্কে শেখানো হবে।
কৃষি ও আন্তর্জাতিক বাজার: ‘Agri E-Commerce: From Farm to Global Market’ কোর্সে e-commerce-এর মাধ্যমে কৃষক, সমবায় ও কৃষি-উদ্যোক্তাদের বৃহত্তর বাজার এবং আন্তর্জাতিক ক্রেতাদের সঙ্গে যুক্ত হওয়ার বিষয়টি শেখানো হবে।
এ ছাড়াও SBI-এর edX তালিকায় আন্তর্জাতিক বাণিজ্য, আর্থিক পরিষেবা, leadership, time management, customer centricity-সহ একাধিক বিষয়ের কোর্স রয়েছে।
ফলে নির্দিষ্ট কোনও ডিগ্রি কোর্সে ভর্তি না হয়েও নিজের সময় অনুযায়ী নতুন দক্ষতা শেখার সুযোগ থাকছে। বিশেষ করে AI, marketing, finance বা business-এর মতো ক্ষেত্রে আগ্রহী পড়ুয়া ও চাকরিপ্রার্থীরা এই কোর্সগুলির মাধ্যমে নিজেদের জ্ঞান ও দক্ষতার পরিধি বাড়াতে পারবেন।
