ঢাকার লালবাগ কেল্লা

ছবির ক্যাপশান, মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে তারই ছেলে যুবরাজ আযম ঢাকায় নির্মাণ করেছিলেন লালবাগ কেল্লা

বাংলাদেশের রাজধানী ঢাকার ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলোর অন্যতম একটি হলো লালবাগ কেল্লা। এক সময় ঐতিহাসিক এই স্থাপনাটির নাম ছিল ‘ফোর্ট আওরঙ্গবাদ’, যার নির্মাণকাজ শুরু হয়েছিল এখন থেকে প্রায় সাড়ে তিনশো বছর আগে এবং যে কাজ আর কখনোই শেষ হয়নি।

কেন শেষ হয়নি সেই কাজ? আর কেনই বা নির্মাণ করা হয়েছিল এই দুর্গটি?

এসব প্রশ্নের পেছনে রয়েছে দীর্ঘ এক ইতিহাস।

মুঘল সম্রাট আওরঙ্গজেবের শাসনামলে দুই দফায় বাংলার সুবেদার ছিলেন শায়েস্তা খান। এর মধ্যবর্তী সময়ে এক বছরের বেশি ঢাকায় সুবাদার হিসেবে এসেছিলেন সম্রাট আওরঙ্গজেবের পুত্র যুবরাজ মুহাম্মদ আযম। তার সময়েই ঢাকায় লালবাগ কেল্লার নির্মাণকাজ শুরু হয়েছিল।

অধ্যাপক মুনতাসীর মামুন তার ‘স্মৃতি বিস্মৃতির নগরী’ বইয়ে লিখেছেন, “ঢাকায় থাকাকালীন সময়ে যুবরাজ আযম বুড়িগঙ্গার তীরে একটি দুর্গ নির্মাণ শুরু করলেন। নাম রাখলেন ‘কিল্লা আওরঙ্গবাদ’। যদিও সবাই এটিকে চিনতো লালবাগ দুর্গ নামেই”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *