ভারতে খ্রিস্টান রাষ্ট্র তৈরির ষড়যন্ত্র। উত্তর-পূর্বে আমজনতাকে সামরিক প্রশিক্ষণ। ভুরি ভুরি অভিযোগে বিদ্ধ মার্কিন ভাড়াটে সৈনিকের জামিন মঞ্জুর হয়ে গেল আদালতে। শুক্রবার কুখ্যাত মার্কিন ‘ভাড়াটে’ সৈনিক ম্যাথু ভ্যানডাইককে দেশে ফিরে যাওয়ার অনুমতি দিয়েছে দিল্লির বিশেষ আদালত। প্রশ্ন উঠছে, দেশে এতবড় নৈরাজ্য ছড়ানোর ছক কষছিল যে, তাকে কেন মার্কিন মুলুকে ফিরে যাওয়ার অনুমতি দেওয়া হল? ইতিমধ্যেই এই প্রশ্ন তুলে দিয়েছে কংগ্রেস।
গত ১২ মার্চ দমদম বিমানবন্দরে ম্যাথুকে গ্রেপ্তার করে জাতীয় তদন্তকারী সংস্থা (এনআইএ)। অভিযোগ, তিনি আমেরিকার তথাকথিত ‘ডিপ স্টেট’-এর সঙ্গে যুক্ত। ভারতের উত্তরপূর্বাঞ্চলে ‘খ্রিস্টান রাষ্ট্র’ তৈরির ভয়ংকর ষড়যন্ত্র করছিলেন তিনি। তার জন্য উত্তর-পূর্বের একাধিক জনজাতিকে সেনার কায়দায় প্রশিক্ষণ দেওয়ার অভিযোগও রয়েছে ম্যাথুর বিরুদ্ধে। উল্লেখ্য, মার্কিন সেনার ভাড়াটে সৈনিক হিসাবে দীর্ঘদিন কাজের অভিজ্ঞতা রয়েছে তাঁর। তিহাড় জেলে ম্যাথু বন্দি ছিলেন, তাঁর বিরুদ্ধে চলছিল এনআইএ তদন্ত।
আরও পড়ুন:
ম্যাথুর গ্রেপ্তারি নিয়ে মার্কিন রাজনীতিবিদদের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ম্যাথুকে দেশে ফেরাতে ইতিমধ্যেই মার্কিন দূতাবাসের দ্বারস্থ হয়েছে তাঁর পরিবার। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত সার্জিও গোর বিদেশ সচিব বিক্রম মিসরি ও মার্কিন বিদেশমন্ত্রী মার্কো রুবিওকে ম্যাথুর পরিস্থিতির কথা জানিয়েছেন। এহেন পরিস্থিতিতে দিনকয়েক আগেই ম্যাথুর জামিন মঞ্জুর করে দেয় দিল্লির বিশেষ এনআইএ আদালত। আমেরিকায় ফিরে যাবেন ম্যাথু, তবে সেটা একমাসের জন্য।
আরও পড়ুন:
সর্বশেষ খবর
