কিশোরদের দলবদ্ধ অপরাধ প্রবণতা বিশ্বজুড়েই বেড়েছে

ছবির উৎস, Getty Images

ছবির ক্যাপশান, কিশোরদের দলবদ্ধ অপরাধ প্রবণতা বিশ্বজুড়েই বেড়েছে (প্রতীকী ছবি)

বাংলাদেশের কুমিল্লায় ‘কিশোর গ্যাং’-এর সঙ্গে সম্পৃক্ততার অভিযোগে কয়েক ঘণ্টার অভিযানে ৬২৪ জনকে আটক করে পুলিশ।

পরে বৃহস্পতিবার পুলিশ জানায়, রাতে আটকদের মধ্যে ৪৫১ কিশোরকে মুচলেকা নিয়ে অভিভাবকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এছাড়া মাদকসেবন, নিয়মিত মামলা, মোবাইল কোর্ট, নিষিদ্ধ সংগঠনের কার্যক্রম ও গ্রেফতারি পরোয়ানার মামলায় ১৭৩ জনকে আদালতে সোপর্দ করা হয়েছে বলেও পুলিশ জানিয়েছে।

কুমিল্লার এই ঘটনার মতো অতীতে দেশের বিভিন্ন স্থানে আইনশৃঙ্খলা বাহিনীর এমন অভিযানের নজির রয়েছে। তবে কিশোরদের সংঘবদ্ধ অপরাধের প্রবণতা কমছে না বলে রয়েছে অভিযোগও।

মূলত, কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষকের ১৩ বছর বয়সি সন্তান হত্যাকাণ্ডের শিকার হওয়ার পর কিশোর গ্যাংয়ের তৎপরতা নিয়ে আবারও আলোচনা শুরু হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *