বাংলাদেশ-যুক্তরাষ্ট্রের পতাকা ও বিমানের রেপ্লিকা দেখা যাচ্ছে

ছবির উৎস, U.S. Embassy Dhaka

ছবির ক্যাপশান, চলতি বছরের এপ্রিলেও বোয়িংয়ের কাছ থেকে ১৪ টি উড়োজাহাজ কেনার চুক্তি করেছিল বাংলাদেশ বিমান

Published

পড়ার সময়: ৩ মিনিট

যুক্তরাষ্ট্রের উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান বোয়িংয়ের সঙ্গে ১১টি নতুন বিমান কেনার চুক্তি করেছে বাংলাদেশ।

চুক্তি সাক্ষরের পর নিউইয়র্কের একটি হোটেলে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন।

তিনি জানান, বাংলাদেশের বিমান পরিবহন খাত সম্প্রসারণের প্রয়োজনীয়তা বিবেচনায় রেখেই নতুন উড়োজাহাজ কেনার এ উদ্যোগ নেওয়া হয়েছে।

যদিও বিমান কেনার এ সিদ্ধান্ত নিয়ে বাংলাদেশের অভ্যন্তরে আগে থেকেই নানা বিতর্ক ও সমালোচনা ছিল।

বিশেষ করে, বাংলাদেশের সরকার যখন অর্থনৈতিক চাপের কথা বলছে তখন নতুন করে বিলিয়ন ডলার খরচ করে বিমান কেনার এ সিদ্ধান্ত নিয়ে সমালোচনা করেন অনেক বিশ্লেষক।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *