হিউম্যান রাইটস ওয়াচ

ছবির উৎস, HRW

Published

পড়ার সময়: ৬ মিনিট

বাংলাদেশে জুলাই গণঅভ্যুত্থানের পর মানবাধিকার সুরক্ষা প্রশ্নে সংস্কারের যে প্রতিশ্রুতি দিয়েছিল বিএনপি, ক্ষমতায় যাওয়ার পর তারা সেটি রক্ষা করতে পারেনি বলে এক বিবৃতিতে বলেছে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ (এইচআরডব্লিউ)।

বুধবার প্রকাশিত এই বিবৃতিতে সংস্থাটি বলছে, বরং সম্প্রতি এমন তিনটি আইন পাস করা হয়েছে, যা বাংলাদেশের মানবাধিকার সুরক্ষা ব্যবস্থাকে আবারও পেছনে ঠেলে দিয়েছে।

তবে বিষয়টি নিয়ে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া বা বক্তব্য পাওয়া যায়নি।

যে তিনটি আইন নিয়ে সংস্থাটি এমন পর্যবেক্ষণ দিয়েছে, সেগুলো হলো- জাতীয় মানবাধিকার কমিশন আইন- ২০২৬, গুম প্রতিরোধ ও প্রতিকার আইন- ২০২৬ এবং র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব) বিলুপ্ত করে দেওয়া সংক্রান্ত ‘স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) আইন- ২০২৬’।

এইচআরডব্লিউ বলছে, এসব আইন করার সময় এমন কিছু গুরুত্বপূর্ণ বিষয় বাদ দেওয়া হয়েছে, যার ফলে মানবাধিকার লঙ্ঘনকারীরা আরও শক্তিশালী হয়ে উঠতে পারে বলে শঙ্কা তৈরি হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *