সানগ্লাস ও নীল জ্যাকেট পরা দিনেও মোটাপানের একটি সেলফি

ছবির উৎস, Dineo Motapane

ছবির ক্যাপশান, দিনেও মোটাপানের মরদেহকে ‘আবর্জনার মতো ফেলে দেওয়া হয়েছিল’ বলে জানান তার খালা

“আমরা কী করতে যাচ্ছি, আমার কোনো ধারণা নেই। কিন্তু কিছু একটা পরিবর্তন হতেই হবে”- নিজের ভাগনি দিনেও মোটাপানের হত্যার কথা স্মরণ করে কান্নাজড়িত কণ্ঠে কথাগুলো বলছিলেন নকওয়ান্ডা মাতশিকিজা।

তিনি প্রশ্ন করেন, “আমাদের জন্য, অন্য সব নারীর জন্যও; আর কতগুলো মরদেহ পাওয়া গেলে কিছু একটা ঘটবে?”

নিজেদের বাড়ি থেকে বিবিসির সঙ্গে কথা বলছিলেন নকওয়ান্ডা। বাড়িটি দক্ষিণ আফ্রিকার প্রধান শহর জোহানেসবার্গের কাছে অবস্থিত। আত্মীয়রা দিনেওর মরদেহ শনাক্ত করার মাত্র দুই দিন পর তিনি কথা বলেন।

দুই সন্তানের ৩৮ বছর বয়সী মা দিনেওকে সর্বশেষ জীবিত দেখা গিয়েছিল রোববার।

পরে এখুরুলেনির আবাসিক এলাকায় নির্যাতনের চিহ্নযুক্ত এবং আংশিকভাবে পুড়িয়ে দেওয়া তার মরদেহ উদ্ধার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *