ডোনাল্ড ট্রাম্প

ছবির উৎস, Getty Images

সিএনএন, এমএস নাউ এবং পলিটিকো– এই তিনটি সংবাদ মাধ্যমকে হোয়াইট হাউজে নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, যা সংবাদমাধ্যমগুলোর সঙ্গে তার টানাপোড়েনপূর্ণ সম্পর্কের সবশেষ মোড়।

শুক্রবার ট্রুথ সোশালে দেওয়া এক পোস্টে ট্রাম্প বলেন, এসব সংবাদমাধ্যম তার প্রশাসন সম্পর্কে “নিয়মিতভাবে কাল্পনিক তথ্য বা মিথ্যা” লিখে বা প্রচার করে। তবে তিনি এর কোনো উদাহরণ দেননি।

পরে ট্রাম্প এটিকে একটি “খুবই সহজ নিষেধাজ্ঞা” বলে উল্লেখ করেন, তবে এটি কীভাবে কার্যকর হবে সে বিষয়ে ব্যাখ্যা দেননি।

এসব প্রতিষ্ঠানের কর্মীদের হোয়াইট হাউজ প্রাঙ্গণে প্রবেশে বাধা দেওয়া হবে কি না, তা স্পষ্ট নয়।

সিএনএন দ্রুতই এ পদক্ষেপকে মার্কিন সংবাদমাধ্যমের স্বাধীনতার ওপর একটি “অবৈধ আক্রমণ” বলে নিন্দা জানায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *