শরিকদের মধ্যে মতপার্থক্য। দু’টি আসনের উপ নির্বাচনে প্রার্থী চূড়ান্ত করতে ব্যর্থ বামফ্রন্ট। নন্দীগ্রাম নিয়ে একমত হলেও বাধ সেধেছে রেজিনগর। ফ্রন্ট শরিক আরএসপি চাইছে এই আসনে প্রার্থী দিতে। তাতে নারাজ সিপিএম নিজেরা প্রার্থী দিতে চায়। আজ ফের আলোচনায় বসবে বাম নেতৃত্ব। এদিনের নিষ্ফলা বৈঠকের নেপথ্যে বিমান বসুর অনুপস্থিতি একটি কারণ বলেই মনে করছে শরিকদের একাংশ।

আগেভাগেই নন্দীগ্রাম দাবি করে রেখেছিল সিপিআই। গত বিধানসভা নির্বাচনে ফ্রন্ট শরিক হিসেবে প্রার্থী দেয় সিপিআই। পরবর্তীতে বড় শরিক সিপিআইএম হঠাৎই সমর্থন করে আইএসএফকে। এবার সিপিআই কোনভাবেই এই আসন ছাড়তে রাজি নয়।অন্যদিকে, কম হলেও আরএসপির সংগঠন রয়েছে রেজিনগরে। গত কয়েকটি নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় শরিক সিপিএম। এবার পুরনো আসন ফিরে পেতে মরিয়া আরএসপি।

আগামী ৬ অক্টোবর দুই বিধানসভা কেন্দ্র – নন্দীগ্রাম ও রেজিনগরে উপনির্বাচন। প্রার্থী নিয়ে আলোচনায় বসে রাজ্য বামফ্রন্ট। দুটি আসনেই ফ্রন্টের অন্দরে সমস্যা ছিল। আগেভাগেই নন্দীগ্রাম দাবি করে রেখেছিল সিপিআই। গত বিধানসভা নির্বাচনে ফ্রন্ট শরিক হিসেবে প্রার্থী দেয় সিপিআই। পরবর্তীতে বড় শরিক সিপিআইএম হঠাৎই সমর্থন করে আইএসএফকে। এবার সিপিআই কোনভাবেই এই আসন ছাড়তে রাজি নয়।

অন্যদিকে, কম হলেও আরএসপির সংগঠন রয়েছে রেজিনগরে। গত কয়েকটি নির্বাচনে এই আসনে প্রতিদ্বন্দ্বিতা করে বড় শরিক সিপিএম। এবার পুরনো আসন ফিরে পেতে মরিয়া আরএসপি। এদিন ফ্রন্টের বৈঠকে বিষয়টি নিয়ে আরএসপির প্রতিনিধিরা ক্ষোভ প্রকাশ করে বলে সূত্রের খবর। আবার রেজিনগর কেন্দ্রটি নিয়ে নাছোড় সিপিএমও। তাঁরাও আসনটি ধরে রাখতে চায়। ফলে বৈঠকে প্রার্থী কোন শরিক দল থেকে হবেন, তার নিষ্পত্তি হয়নি। প্রার্থীও চূড়ান্ত করা সম্ভব হয়নি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *