একজন নারীর হাতে অ্যাপলের ফোল্ডিং ফোন

ছবির উৎস, Apple/courtesy

ছবির ক্যাপশান, সমালোচকদের মতে, ২০০৭ সালে প্রথম বাজারে আসার পর থেকে অ্যাপল আইফোনের ডিজাইনে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আনেনি

জন টার্নাস অ্যাপলের প্রধান নির্বাহী হিসেবে দায়িত্ব শুরু করার দ্বিতীয় সপ্তাই গত ২০ বছরের মধ্যে আইফোনের প্রথম বড় পরিবর্তনটি প্রকাশ করেছে। টিম কুকের পদত্যাগের পর অ্যাপলের শীর্ষ পদে আসীন হওয়া টার্নাস, বুধবার কোম্পানির বার্ষিক পণ্য উন্মোচন অনুষ্ঠানে প্রথম ফোল্ডেবল আইফোন এনেছেন।

বইয়ের মতো আকৃতির নতুন আইফোন, যার নাম দেওয়া হয়েছে ডুও, এটি এই পণ্যের এযাবৎকালের সবচেয়ে বড় সংস্করণ। যুক্তরাষ্ট্রে এর প্রাথমিক মূল্য ১,৯৯৯ ডলার থেকে বেড়ে দাঁড়িয়েছে ৩২০০ ডলার । শুধু আইফোনের তো বটেই, বর্তমানে প্রচলিত ফোনগুলোর মধ্যে এটা সবচেয়ে দামী ফোন বলা যেতে পারে।

টার্নাস বলেছেন যে ডুও “আইপ্যাড দ্বারা অনুপ্রাণিত”, তবে এর ভাঁজ করার বৈশিষ্ট্যগুলোকে “সাবলীল এবং সম্পূর্ণ স্বজ্ঞামূলক” বলে অভিহিত করেছেন।

অ্যাপলের ভেতরে ফোল্ডেবল ফোন তৈরির কাজ বেশ কয়েক বছর ধরেই চলছে।

খোলা অবস্থায় নতুন ডুও-টিকে দেখতে একটি ছোট আইপ্যাডের মতো লাগে। অর্ধেক ভাঁজ করলে, এটিকে একটি চওড়া আইফোনের মতো দেখায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *