
Durand Cup 2026: ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ডুরান্ড কাপ জয়ী ইস্টবেঙ্গল এফসি-র হাতে প্রেসিডেন্ট কাপ ট্রফিটি তুলে দেন। চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে লাল হলুদ ১৭ তম বারের জন্য এই ঐতিহাসিক ডুরান্ড ট্রফিটি জিতেছে।
Durand Cup 2026: রাষ্ট্রপতি ভবনে সোমবার, ডুরান্ড কাপ জয়ী ইস্টবেঙ্গলএফসি-র হাতে ‘প্রেসিডেন্ট’স কাপ (Presidents Cup)’ ট্রফিটি তুলে দিলেন ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। ইস্টবেঙ্গলের ঐতিহাসিক জয়। ডুরান্ড কাপ ফাইনালে, ইস্টবেঙ্গল একটি দুর্দান্ত পারফরম্যান্সের মধ্য দিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগানকে ৪-১ গোলে হারিয়ে ট্রফি জেতে। কলকাতার যুবভারতী ক্রীড়াঙ্গনে ১৩৫তম ডুরান্ড কাপের ফাইনালে এই জয়ের সুবাদে (Durand Cup 2026) ইস্টবেঙ্গল ১৭ বারের জন্য এই ঐতিহাসিক ট্রফিটি ঘরে তোলে। এই জয়ের সঙ্গে সঙ্গেই ইস্টবেঙ্গল ডুরান্ড কাপ জেতার নিরিখে মোহনবাগানের (১৭) রেকর্ডের সমান জায়গায় পৌঁছে গেল।
রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে প্রেসিডেন্ট কাপ গ্রহণ করল ইস্টবেঙ্গল
এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন. এস. রাজা সুব্রামণি, যিনি ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটির প্রেসিডেন্ট, এবং ইস্টবেঙ্গল ক্লাব অফিশিয়াল, আধিকারিক এবং ফুটবলাররা।
ভারতের রাষ্ট্রপতির অফিসিয়াল এক্স হ্যান্ডেল থেকে পোস্ট করে জানানো হয়, “রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি ভবনে ডুরান্ড কাপ টুর্নামেন্ট ২০২৬-এর বিজয়ী দল ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের হাতে প্রেসিডেন্ট’স কাপ তুলে দেন। এই অনুষ্ঠানে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিদের মধ্যে ছিলেন চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল এন. এস. রাজা সুব্রামণি, ডুরান্ড ফুটবল টুর্নামেন্ট সোসাইটির প্রেসিডেন্ট; চিফ অফ আর্মি স্টাফ জেনারেল ধীরাজ শেঠ, চিফ অফ এয়ার স্টাফ এয়ার চিফ মার্শাল এ. পি. সিং এবং চিফ অফ নেভাল স্টাফ অ্যাডমিরাল কৃষ্ণ স্বামীনাথন, সোসাইটির ভাইস প্রেসিডেন্টগণ; এবং ইস্টবেঙ্গল ফুটবল ক্লাবের আধিকারিক ও খেলোয়াড়রা।”
১৭তম খেতাব জয়ের স্বীকৃতি
Durand Cup Final 2026: যুবভারতীতে সবুজ মেরুন বধ! ডুরান্ড জয় ইস্টবেঙ্গলের
Scroll to load tweet…
উল্লেখ্য, ডুরান্ড কাপ ফাইনালে মোহনবাগান ডিফেন্সকে তছনছ করে চার গোল দিলেন মহম্মদ রশিদরা। ডিফেন্স থেকে মাঝমাঠ এবং আক্রমণ, সমস্ত বিভাগে সবুজ মেরুনকে টেক্কা দিয়েছে লাল হলুদ ব্রিগেড। ৪-১ গোলে ডার্বি জয় করে ইস্টবেঙ্গল। মোহনবাগানকে দুরমুশ করে ডুরান্ড ট্রফি ছিনিয়ে নেয় লাল হলুদ ব্রিগেড এবং এবার ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে প্রেসিডেন্ট’স কাপ করল তারা।
আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।
