ঝাড়গ্রাম: ঝাড়গ্রাম থানায় আট বছরের আদিবাসী নাবালিকাকে ধর্ষণের ঘটনা ঘিরে চাঞ্চল্য। রবিবার দুপুরে ঘটনাটি ঘটে। পরিবারের তরফে ঝাড়গ্রাম থানায় ধর্ষণের অভিযোগ করা হয়েছে। ঝাড়গ্রাম থানায় নাবালিকার চিকিৎসা চলছে।

নাবালিকার পিসি-র বয়ান অনুযায়ী, দুপুরে তাঁর ভাইঝি তার ভাইয়ের সঙ্গে ছিল। বাবা ও মা বাইরে কাজ করতে গিয়েছিল। তাঁদেরই প্রতিবেশীর বাড়িতে এক আত্মীয় কয়েকদিন আগে এসেছেন। অভিযোগ, ফাঁকা বাড়ির সুযোগে ওই নাবালিকাকে ধর্ষণ করে। জমি থেকে বাড়িতে ঠাকুমা ফিরে এলে মেয়েটি ঘটনার কথা জানায়।

পরিবারের অপর এক সদস্য বলেন, “ছোট বাচ্চারাও ছাড় পাচ্ছে না। যে এমনটা করেছে, সে আমাদের গ্রামেরও নয়। পাশের বাড়িতে এসেছে। তাকে কাকা বলে ডাকত। ও যে এমনটা করতে পারে, আসলে ও নজর রাখছিল মেয়েটার ওপর।”

ঘটনার কথা চাউর হতেই গ্ৰামজুড়ে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় বাসিন্দারাই ধরে মারধর শুরু করেন। পরে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়। সূত্র মারাফত জানা গিয়েছে, অভিযুক্তের বাড়ি বেলিয়াবেড়া থানা এলাকায়। ঝাড়গ্রাম পুলিশের এক আধিকারিক বলেন, পকসো ধারায় অভিযোগ হয়েছে। তদন্ত শুরু হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *