ফেলো কড়ি, নাও ডিগ্রি! আবার কোনও বিএড কলেজের ঠিকানা পৌঁছতেই শিক্ষা দপ্তরের আধিকারিকরা দেখতে পেলেন, সেখানে কোনও বিএড কলেজের অস্তিত্বও নেই, বরং সেই ঠিকানাতেই সুসজ্জিত ফ্ল্যাট! কোনও ঠিকানা আবার ধু ধু মাঠ। কোথাও আবার ভবনে তালা ঝুলছে।

পরিস্থিতি পর্যালোচনা করতে সরেজমিনে ময়দানে নামতেই অবাক শিক্ষা দপ্তর। ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা এরকম একাধিক বিএড কলেজের বাস্তব ছবিটা সামনে আসতেই কড়া পদক্ষেপ করেছেন রাজ্যের রাজ্যের উচ্চশিক্ষা মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়ের। ৪৫০-এর বেশি বিএড কলেজকে শোকজ নোটিস পাঠানো হয়েছে।

আরও পড়ুন:

রাজ্যের বিএড কলেজগুলিতে শিক্ষার নামে চরম অরাজকতা ও ডিগ্রি নিয়ে দর কষাকষি চলছে বলে অভিযোগ করেন মন্ত্রী জগন্নাথ চট্টোপাধ্যায়। রাজ্যজুড়ে ব্যাঙের ছাতার মতো গজিয়ে ওঠা বিএড কলেজের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি। শিক্ষা দপ্তরের পরিদর্শনে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। বিএড কলেজের নির্দিষ্ট ঠিকানায় গিয়ে পরিদর্শকরা দেখেছেন ৫৩ টি কলেজের কোনও অস্তিত্বই নেই। ফ্ল্যাটের ঠিকানায় রয়েছে এমন ১৭ টি কলেজের হদিশ মিলেছে, কেবল সাইনবোর্ড বদলে একই ভবনে বিএড, পলিটেকনিক ও ফার্মাসি কলেজ চলছে। ভুয়ো ও অযোগ্য মিলিয়ে মোট ২৬৫টি কলেজকে পুরোপুরি অচল বলে চিহ্নিত করা হয়েছে। মাত্র ১৫১ টি কলেজ সটিক পরিকাঠামো বজায় রাখতে পেরেছে বলে জানা গিয়েছে।

আরও পড়ুন:

সর্বশেষ খবর

নিয়মিত খবরে থাকতে ফলো করুন





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *