বনিফাস ও তার এক বন্ধুর ওপর একদল লোক আক্রমণ করে, যারা তাদের বিরুদ্ধে এক ব্যক্তির যৌনাঙ্গ চুরির অভিযোগ এনেছিল

ছবির উৎস, Alfred Lasteck / BBC

ছবির ক্যাপশান, বনিফাস ও তার এক বন্ধুর ওপর একদল লোক আক্রমণ করে, যারা তাদের বিরুদ্ধে এক ব্যক্তির যৌনাঙ্গ চুরির অভিযোগ এনেছিল

গত বছরের অক্টোবর থেকে চলতি বছরের জুলাই মাসের মধ্যে ‘যৌনাঙ্গ চুরির’ মতো মিথ্যা অভিযোগে আফ্রিকার ছয়টি দেশে ৮০ জনেরও বেশি মানুষকে হত্যা করা হয়েছে।

দেশগুলোর পুলিশ বাহিনীর কাছ থেকে এই তথ্য সংগ্রহ করেছে বিবিসি গ্লোবাল ডিসইনফরমেশন ইউনিট।

হাত দিয়ে পিঠে সামান্য একটা টোকা দিলেই পুরুষের যৌনাঙ্গ ছোট হয়ে যেতে পারে, কিংবা অদৃশ্য হয়ে যেতে পারে- এমন গুজবের সঙ্গে এই হত্যাকাণ্ডগুলোর যোগসূত্র রয়েছে।

আর সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভুয়া তথ্যের কারণে এসব গুজব আরও তীব্র আকার ধারণ করছে।

তানজানিয়ার মেকানিক বনিফাস এমগালা এপ্রিলে তার ওপর ঘটে যাওয়া নির্যাতনের বর্ণনা দিয়ে বিবিসিকে বলেন, “তারা চিৎকার করে বলছিল যে আমরা কারও যৌনাঙ্গ চুরি করেছি এবং সেখান থেকে পালানোর কোনো উপায় ছিল না, কারণ সেখানে বিশাল ভিড় জমে গিয়েছিল।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *