নেপালের বিপর্যয়ের মাঝে টিকে থাকা একটি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন উদ্ধার কর্মীরা

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, নেপালের বিপর্যয়ের মাঝে টিকে থাকা একটি বাড়ির দিকে এগিয়ে যাচ্ছেন উদ্ধারকর্মীরা

Published

পড়ার সময়: ৬ মিনিট

নেপালে আকস্মিক বন্যার চতুর্থ দিনের মতো জীবিতদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে। যদিও সেখানে বৃষ্টিপাত শুরু হয়েছে, যা নতুন করে বন্যার আশঙ্কা তৈরি করেছে।

এখন পর্যন্ত ওই বিপর্যয়ে মৃত্যুর সংখ্যা ৬২৬ জনে দাঁড়িয়েছে। এই সংখ্যা আরো বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

ওই বন্যায় এখন পর্যন্ত ২,৪২৬ জন নিখোঁজ রয়েছে বলে কমর্কর্তারা জানিয়েছেন। নিখোঁজদের মধ্যে পাঁচশোর বেশি বিদেশি পর্যটক রয়েছে।

বিবিসি সংবাদদাতা জানাচ্ছেন, উত্তর নেপাল জুড়ে আবারও বৃষ্টিপাত শুরু হয়েছে, এবং জরুরি উদ্ধারকারী দলগুলো সতর্ক করে বলছে যে, এর ফলে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে পৌঁছানো কঠিন হয়ে পড়েছে।

প্রধান প্রধান সড়ক ও সেতুগুলো ভেঙ্গে যাওয়ায় দুর্যোগ কবলিত এলাকায় পৌঁছতে বেগ পেতে হচ্ছে উদ্ধারকারীদের। সেই সাথে ওই এলাকায় ভারী বৃষ্টিপাত আরো সমস্যা তৈরি করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *