অগস্টের শেষে ফের নিম্নচাপের প্রভাব বাংলায়। তার জেরে শুক্রবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও হালকা থেকে মাঝারি, আবার কোথাও ভারী বৃষ্টি হতে পারে। সেই কারণে দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গ মিলিয়ে একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি করেছে হাওয়া অফিস।

দক্ষিণবঙ্গে কোথায় ভারী বৃষ্টি?

শুক্রবার সকাল থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলার আকাশ মেঘলা থাকবে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে বৃষ্টির দাপট বাড়তে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, হুগলি এবং বীরভূমে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলিতে জারি রয়েছে হলুদ সতর্কতা।

– বিজ্ঞাপন –

বৃষ্টির পাশাপাশি দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে। তবে বৃষ্টি হলেও ভ্যাপসা গরম থেকে পুরোপুরি স্বস্তি মিলবে না। বিশেষ করে যেখানে বৃষ্টি হালকা বা মাঝারি হবে, সেখানে অস্বস্তিকর গরম বজায় থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে সমুদ্র উত্তাল হওয়ার আশঙ্কায় মৎস্যজীবীদের গভীর সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।

কলকাতায় কেমন থাকবে আবহাওয়া?

কলকাতায় ভারী বৃষ্টির সতর্কতা নেই। তবে শুক্রবার শহরের আকাশ মূলত মেঘলা থাকবে। কোথাও কোথাও বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে। বৃষ্টির সম্ভাবনা থাকলেও আপাতত ভ্যাপসা গরম ও অস্বস্তি থেকে পুরোপুরি রেহাই মিলবে না কলকাতাবাসীর।

উত্তরবঙ্গেও বৃষ্টির সতর্কতা

উত্তরবঙ্গের পরিস্থিতিও খুব একটা আলাদা নয়। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহারে বিচ্ছিন্ন ভাবে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এই পাঁচ জেলায় হলুদ সতর্কতা জারি করা হয়েছে। পাশাপাশি মালদা, উত্তর দিনাজপুর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *