The liveblog has ended.

  • 24 Aug 2026 06:53 PM (IST)

    স্কুলছাত্রকে সাপের কামড়

    • তিন বছর স্কুল কম্পোজিট গ্র্যান্ড পায়নি। ৩০-৪০ হাজার টাকা করে পায়। তাতে ঝাড়াই-বাছাই-, কার্বলিক অ্যাসিড রাখা, এসব করে। তিন বছর আগের সরকার কম্পোজিট গ্র্যান্ড দেয়নি। আমরা এসে তো ২৯৪ কোটি টাকা কম্পোজিট গ্র্যান্ড দিলাম। মিত্র ইন্সস্টিটিউশনে ঘটনা মর্মান্তিক। ভিডিয়ো কলে ডাক্তারের সঙ্গে কথা বলেছি। বাচ্চাটাকেও দেখে নিয়েছি। মায়ের সঙ্গে কথা হয়েছে। এটা আমার কাছে ছোট ঘটনা নয়। আমার এলাকার বিদ্যালয়। ডাক্তারকে বলেছি টেক কেয়ার করতে: শুভেন্দু
    • ১০ অক্টোবরের মধ্যে রাস্তার সব মেরামতি হবে। আপাতত মেরামতির কাজ হচ্ছে, বর্ষার পর পিচের কাজ হবে: শুভেন্দু
  • 24 Aug 2026 06:53 PM (IST)

    যাদবপুর প্রসঙ্গে মুখ্যমন্ত্রী

    • যাদবপুরের আর্টস হস্টেলের কিছু ছবি আমার কাছে এসেছে, সেগুলি উচ্চ শিক্ষা দফতরে পাঠাব: CM
    • যাদবপুরে দেশবিরোধী কার্যকলাপ বরদাস্ত করা হবে না: শুভেন্দু
    • ক্যাম্পাসে কিষেণজির সমর্থনে আর স্লোগান চলবে না: শুভেন্দু
    • পুলওয়ামা হামলার সময় যাদবপুরে প্রতিবাদ হয় না: শুভেন্দু
  • 24 Aug 2026 06:52 PM (IST)

    CM On Mamata: উনি ফেসবুকেই থাকুন: শুভেন্দু

    • ফেসবুকেই থাকুন আপনি বিকালবেলায়, আপনাকে রাস্তায় বেরোতে হবে না: মমতার উদ্দেশে শুভেন্দু
    • পুলিশ নিউট্রাল, তাই উনি ফেসবুক লাইভ করতে পারছেন: শুভেন্দু
    • রাখী বন্ধনের দিন পশ্চিমবঙ্গে দেশপ্রেম দিবস পালিত হবে: শুভেন্দু
  • 24 Aug 2026 06:52 PM (IST)

    CM: অন্নপূর্ণা প্রকল্প নিয়ে শুভেন্দু

    • পিসি-ভাইপো তোষণের রাজনীতি করতেন: শুভেন্দু
    • বিজেপি করলে, হিন্দু হলে সরকারি প্রকল্প দিতেন না: শুভেন্দু
    • ইতিমধ্যেই ১ কোটি ৪৫ লক্ষের বেশি মহিলা অন্নপূর্ণার টাকা পেয়েছেন: শুভেন্দু
    • ১৯ লক্ষ মুসলিম মহিলাও অন্নপূর্ণার টাকা পেয়েছেন: শুভেন্দু
  • 24 Aug 2026 06:09 PM (IST)

    CM: সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না: শুভেন্দু

    • আজ থেকে গুন্ডাদমন আইনের একটি অংশ কার্যকর হল: শুভেন্দু
    • সরকারি সম্পত্তি নষ্ট করলে কাউকে রেয়াত করা হবে না: শুভেন্দু
    • সুদ-৩ গুণ ক্ষতিপূরণ আদায় করা হবে: শুভেন্দু
    • পুলিশের ওপর হামলা হলেই পদক্ষেপ: শুভেন্দু
    • দ্রুত CAA সার্টিফিকেট দেওয়া হবে: শুভেন্দু
    • বাংলাদেশি শরণার্থীদের দ্রুত নাগরিকত্ব দেওয়া হবে: শুভেন্দু
    • নন্দীগ্রামে একটি গ্রামে ৮৬ শতাংশ হিন্দু, ২ জন আবাসের ঘর পেয়েছেন: শুভেন্দু
  • 24 Aug 2026 11:05 AM (IST)

    খড়গপুরে এইবার পুলিশকে ‘ফ্রি হ্যান্ড দিলেন’ দিলীপ

  • 24 Aug 2026 11:04 AM (IST)

    হোটেল সুরক্ষিত রাখতে বড় উদ্যোগ দিঘায়

  • 24 Aug 2026 11:03 AM (IST)

    বাদুড়িয়ায় উদ্ধার ব্যাগ ভর্তি তাজা বোমা

    বাদুড়িয়া থানার জঙ্গলপুর এলাকায় মাঠের মধ্যে একটি ব্যাগ ভর্তি তাজা বোমা উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়াল। স্থানীয় বাসিন্দারা মাঠের মধ্যে একটি ব্যাগ পড়ে থাকতে দেখেন। সন্দেহ হওয়ায় ব্যাগটি খুলে দেখা যায়, তার মধ্যে রয়েছে তাজা বোমা। খবর দেওয়া হয় বাদুড়িয়া থানায়।
    ঘটনাস্থলে পৌঁছে ব্যাগের মধ্যে থেকে তিনটি তাজা বোমা উদ্ধার করে বাদুড়িয়া থানার পুলিশ।

  • 24 Aug 2026 11:02 AM (IST)

    ৪ দিন টানা ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, প্রতি মাসেই শনি-রবি ছুটির দাবি

    গোটা দেশের ব্যাঙ্কিং পরিষেবায় পড়তে পড়তে চলেছে বড়সড়। কারণ, আগামী মাস থেকে ব্যাঙ্ক ধর্মঘটের ডাক কর্মচারীদের। ‘ইউনাইটেড ফোরাম অব ব্যাঙ্ক ইউনিয়ন (UFBU)-এর ঘোষিত কর্মসূচি অনুযায়ী ব্যাঙ্ক ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে। মূলত, পারফরম্যান্স লিঙ্কড ইনসেনটিভ নিয়ে চূড়ান্ত বৈষম্যের অভিযোগ, আর সেই কারণেই মূলত ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।

    বিস্তারিত পড়ুন: Bank strike: ৪ দিন টানা ব্যাঙ্ক ধর্মঘটের ডাক, প্রতি মাসেই শনি-রবি ছুটির দাবি

  • 24 Aug 2026 11:02 AM (IST)

    স্বামীর পেট থেকে অন্ত্র বের করে ব্যাগে ভরছেন স্ত্রী, ধরা পড়তেই ছাদ থেকে ঝাঁপ

    মাটিতে পড়ে রয়েছে স্বামীর দেহ। চারিদিক রক্তে ভেসে যাচ্ছে। অভিযোগ, স্ত্রী তখন স্বামীর পেটের ভিতর থেকে অন্ত্র বের করে ব্যাগে ভরছেন। শিউরে ওঠার মতো দৃশ্য। শুধু তাই নয়, ধরা পড়তেই স্ত্রীও ছাদ থেকে ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বলে অভিযোগ। নৃশংস ঘটনাটি ঘটেছে হরিয়ানার (Haryana Crime News) কুরুক্ষেত্রে। ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

    বিস্তারিত পড়ুন: Haryana Crime: স্বামীর পেট থেকে অন্ত্র বের করে ব্যাগে ভরছেন স্ত্রী, ধরা পড়তেই ছাদ থেকে ঝাঁপ! তারপর যা ঘটল…

  • 24 Aug 2026 11:01 AM (IST)

    ‘অন্তর্ঘাত করার চেষ্টা হয়েছে’, অন্নপূর্ণা নিয়ে বিস্ফোরক দাবি শমীকের

    অগস্ট মাসে প্রায় ১ কোটি ৪৫ লক্ষের অ্যাকাউন্টে ঢুকেছে অন্নপূর্ণা যোজনার (Annapurna Yojana) তিন হাজার টাকা। মুখ্যমন্ত্রীকে (CM Suvendu Adhikari) ধন্যবাদ জানিয়ে জেলায় জেলায় হাজার হাজার মহিলা রাস্তায় নেমেছেন। চলছে উদযাপন। কিন্তু, কোথাও কোথাও টাকা না পাওয়ার অভিযোগ উঠেছে। কিন্তু, এই ঘটনায় প্রথম থেকেই তৃণমূলের দিকেই আঙুল তুলেছে বিজেপি (BJP)। অগ্নিমিত্রা পাল (Agnimitra Paul), অর্জুন সিং (Arjun Singh)-দের দাবি, বদনাম করার চেষ্টা করছে তৃণমূল। এবার একই সুর বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যের গলায়। টাকা না পাওয়ার নেপথ্যে ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছেন শমীকও (Shamik Bhattacharya)?

    বিস্তারিত পড়ুন: Annapurna Yojana: ‘অন্তর্ঘাত করার চেষ্টা হয়েছে’, অন্নপূর্ণা নিয়ে বিস্ফোরক দাবি শমীকের

  • 24 Aug 2026 11:00 AM (IST)

    বিমানবন্দরের কাছে দাউ দাউ করে জ্বলছে গাড়ির শোরুম, পুড়ে ছাই ২৫টি গাড়ি

    পরপর অগ্নিকাণ্ড। প্রথমে তারাপীঠের হোটেলে অগ্নিকাণ্ড (Tarapith Fire)। তারপর কলকাতায় মির্জা গালিব স্ট্রিটে একটি হোটেলে (Kolkata Hotel Fire) আগুন লেগে ৯ জনের মৃত্যু হয়। সেই রেশ কাটতে না কাটতেই এবার বিমানবন্দরের কাছে যশোর রোডে একটি গাড়ির শো রুমে ভয়াবহ অগ্নিকাণ্ড। রবিবার রাতে আগুন লাগে। ঘটনাস্থলে পৌঁছয় দমকলের আটটি ইঞ্জিন। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় ইতিমধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে। তবে, অন্তত ২৫টি গাড়ি পুড়ে ছাই হয়ে গিয়েছে বলে খবর।

    বিস্তারিত পড়ুন: Kolkata Fire: ফের অগ্নিকাণ্ড! বিমানবন্দরের কাছে দাউ দাউ করে জ্বলছে গাড়ির শোরুম, পুড়ে ছাই ২৫টি গাড়ি

  • 24 Aug 2026 11:00 AM (IST)

    বারুইপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

    বিজেপি কর্মীকে পিটিয়ে খুনের অভিযোগ। মৃত বিজেপি কর্মীর নাম বাপি প্রামাণিক। তৃণমূলের বিরুদ্ধে খুনের অভিযোগ তুলেছে মৃতের পরিবার।

    বিস্তারিত পড়ুন: Baruipur News: পুজো কমিটি নিয়ে ঝামেলা, বারুইপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে ‘খুন’

  • 24 Aug 2026 10:59 AM (IST)

    বিরাট মিছিল হুগলিতে

    “​অন্নপূর্ণা যোজনা” প্রকল্পের আর্থিক সহায়তা সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে জমা হতেই খুশির হাওয়া পুরশুড়া বিধানসভা জুড়ে। এই প্রকল্পের মাধ্যমে প্রতি মাসে ৩০০০ টাকা প্রাপ্তির মহানন্দে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাতে আয়োজিত হলো এক অভূতপূর্ব ধন্যবাদ জ্ঞাপন মিছিল।
    ​পুরশুড়ার বিজেপি বিধায়ক বিমান ঘোষের সার্বিক পরিচালনায় এবং নেতৃত্বে মিছিলটি তিলকচক থেকে শুরু হয়ে আটঘরা পর্যন্ত দীর্ঘ পথ অতিক্রম করে। এই ধন্যবাদ জ্ঞাপন মিছিলে বিশেষ প্রতিনিধি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় মা-বোনদের সাথে পা মেলান আরামবাগের বিধায়ক হেমন্ত বাগ।



  • Source link

    Leave a Reply

    Your email address will not be published. Required fields are marked *