লাল রঙের হেলমেট ও সাদা হাফ হাতা শার্ট পরে দাঁড়িয়ে  একপাশে তাকিয়ে আছেন একজন শ্রমিক। পেছনে লাল ও সাদা প্লাস্টিকের দেয়ালের মতো একটি জিনিস।

ছবির উৎস, AFP via Getty Images

ছবির ক্যাপশান, ২০২৪ সালের ৩০শে মে তারিখের পর থেকে মালয়েশিয়ায় বন্ধ আছে বাংলাদেশের শ্রমবাজার, প্রতীকী ছবি

বাংলাদেশ থেকে কর্মী নিয়োগের জন্য পঁচিশটি বাংলাদেশি রিক্রুটিং এজেন্সির নাম প্রকাশ করেছে মালয়েশিয়ার সরকার।

মালয়েশিয়া সরকারের অনলাইনভিত্তিক কেন্দ্রীয় অভিবাসী কর্মী ব্যবস্থাপনা প্ল্যাটফর্ম (ফরেন ওয়ার্কার্স সেন্ট্রালাইজড ম্যানেজমেন্ট সিস্টেম বা এফডব্লিউএমএস) এই তালিকা প্রকাশ করেছে।

এর ফলে দীর্ঘদিন ধরে বন্ধ থাকা মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী নিয়োগ আবারো শুরুর আভাস পাওয়া যাচ্ছে।

তবে রাষ্ট্রীয় মালিকানাধীন একমাত্র জনশক্তি প্রেরণকারী প্রতিষ্ঠান ওভারসিজ এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেড বা বোয়েসেলের মাধ্যমে কর্মী পাঠানোর বিষয়ে বাংলাদেশ সরকারের আগের ঘোষণা অকার্যকর হয়ে গেল কি-না সেই প্রশ্ন উঠছে।

জনশক্তি রফতানির সাথে সংশ্লিষ্টদের অনেকেই রিক্রুটিং এজেন্সির তালিকাকে ‘নতুন সিন্ডিকেট’ হিসেবে আখ্যায়িত করলেও প্রবাসীকল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী বিবিসি বাংলাকে বলেছেন, বাংলাদেশের দিক থেকে বোয়েসেলই কাজটা করবে এবং তাতে দেশের সব রিক্রুটিং এজেন্সিই কর্মী পাঠানো সুযোগ পাবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *