পানমুনজমে দুই কোরিয়াকে বিভক্তকারী অসামরিকীকৃত অঞ্চলের একটি সামরিক সীমারেখায় ছবি তোলার জন্য পোজ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং উত্তর কোরিয়ার নেতা কিম জং আন

ছবির উৎস, Reuters

ছবির ক্যাপশান, ২০১৯ সালে পানমুনজমে সাক্ষাৎ হয় ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং আনের

    • Author, জ্যাক কওন
    • Role, সিউল সংবাদদাতা
  • Published

  • পড়ার সময়: ৬ মিনিট

শুক্রবার আকস্মিকভাবেই শেষ হচ্ছে দক্ষিণ কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বার্ষিক সামরিক মহড়া।

কয়েক দিন আগে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পেন্টাগনকে এই মহড়া ‘উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনার’ নির্দেশ দেন।

তার পরপরই দক্ষিণ কোরিয়ার ১৮ হাজার সেনা এবং যুক্তরাষ্ট্র ও তাদের আরও ১১টি মিত্র দেশের সৈন্যদের অংশগ্রহণে ‘উলচি ফ্রিডম শিল্ড’ নামের এই মহড়া চলমান অবস্থায় মাঝপথেই বন্ধ করে দেওয়া হচ্ছে।

ট্রাম্প এই মহড়াকে উত্তর কোরিয়ার প্রতি ‘অনুপযুক্ত ও শত্রুতামূলক’ বলে অভিহিত করে বলেছেন, তা যুক্তরাষ্ট্রের জন্যও ব্যয়বহুল। ট্রাম্পের এই ঘোষণা তার মিত্রদেরও বিস্মিত করেছে।

দক্ষিণ কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী চো হিউন সিদ্ধান্তটিকে পারস্পরিক সমঝোতার ফল হিসেবে তুলে ধরার চেষ্টা করেছেন। তবে তিনি এটাও স্বীকার করেছেন যে, মহড়া কমিয়ে আনার বিষয়ে ট্রাম্পের সিদ্ধান্তের কথা দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা আগে থেকে জানতেন না।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *