বঙ্গভবন, বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন

ছবির উৎস, BSS

ছবির ক্যাপশান, বঙ্গভবন, বাংলাদেশের রাষ্ট্রপতির কার্যালয় ও বাসভবন

কে হচ্ছেন বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপতি- এ নিয়ে নানা আলোচনা চলছে। রাষ্ট্রপতির সাংবিধানিক দায়িত্ব এবং এই পদের ক্ষমতা নিয়েও চলছে বিশ্লেষণ।

বাংলাদেশের রাষ্ট্রীয় কাঠামোতে রাষ্ট্রপতিকে কী দায়িত্ব পালন করতে হয়? সংবিধান কী বলছে, বাস্তবে কী ঘটছে- এমন নানা প্রশ্নের উত্তর জানার চেষ্টা করছেন অনেকেই।

পরবর্তী রাষ্ট্রপতি ইস্যুতে সিদ্ধান্ত নিতে দলীয় সর্বোচ্চ ফোরাম অর্থাৎ স্থায়ী কমিটির বৈঠকও করেছে বাংলাদেশের বর্তমান ক্ষমতাসীন দল বিএনপি।

অথচ সংবিধানে রাষ্ট্রপতি পদটির ভূমিকা অনেকটাই ‘আলংকারিক’। কেবল প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগ ও শপথ পড়ানো ছাড়া এই পদাধিকারী স্বাধীনভাবে আর তেমন কোনো কাজই করতে পারেন না।

তারপরও এই পদে কাকে দেওয়া হচ্ছে, এ নিয়ে এত আলোচনা আর চিন্তাভাবনা কেন?



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *