Arjuna Award: ভারতের কিংবদন্তী ফুটবলার আই. অরুমৈনয়গমকে আজীবন অবদানের জন্য অর্জুন পুরস্কারে সম্মানিত করা হল। মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক তাঁর হাতে ২০২৫ সালের এই পুরস্কার তুলে দেয়।

Arjuna Award: ভারতের কিংবদন্তী ফুটবলার আই. অরুমৈনয়গমকে আজীবন অবদানের জন্য অর্জুন পুরস্কারে সম্মানিত করা হল। মঙ্গলবার, ১৮ আগস্ট ২০২৬, কেন্দ্রীয় ক্রীড়া ও যুবকল্যাণ মন্ত্রক তাঁর হাতে ২০২৫ সালের এই পুরস্কার তুলে দেয়। খেলোয়াড় জীবনে এবং অবসরের পরেও ভারতীয় ক্রীড়া জগতে তাঁর অবদানের জন্যই এই সম্মান। AIFF মিডিয়ার একটি প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, যে সব ক্রীড়াবিদ তাঁদের পারফরম্যান্স দিয়ে উল্লেখযোগ্য অবদান রেখেছেন এবং খেলা ছাড়ার পরেও খেলাধুলার প্রসারে কাজ করে চলেছেন, তাঁদের সম্মান ও উৎসাহ দিতেই এই আজীবন অর্জুন পুরস্কার দেওয়া হয়।

দুর্দান্ত আন্তর্জাতিক ক্যারিয়ার

Brazil in Kolkata: ইতিহাসের সন্ধিক্ষণে দাঁড়িয়ে কলকাতা! যুবভারতীতে ব্রাজিল এবং দুর্গাপুজোর আগে ফুটবল উৎসব, টিকিট কাটবেন কীভাবে?

অরুমৈনয়গম ছিলেন একজন দ্রুতগতির উইঙ্গার। তিনি ভারতের হয়ে এমন এক সময়ে খেলেছেন, যা দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা যুগ। ১৯৬২ সালে জাকার্তায় এশিয়ান গেমসে সোনাজয়ী ভারতীয় দলের সদস্য ছিলেন তিনি, যা ভারতীয় ফুটবলের অন্যতম সেরা সাফল্য। ১৯৬২ সালের ২৮ আগস্ট এশিয়ান গেমসে থাইল্যান্ডের বিরুদ্ধে তাঁর আন্তর্জাতিক অভিষেক হয়। তিনি ভারতের হয়ে মোট ১৮টি ম্যাচ খেলেছেন এবং ৩টি গোল করেছেন। এছাড়াও ১৯৬৪ সালের AFC এশিয়ান কাপে তিনি ভারতের প্রতিনিধিত্ব করেন, যেখানে ভারত রানার্স-আপ হয়েছিল। তিনি ১৯৬৬ এবং ১৯৬৭ সালে মারডেকা কাপেও খেলেছেন। ১৯৬৬ সালের মারডেকা কাপে ভারত তৃতীয় স্থান অধিকার করেছিল।

ঘরোয়া ফুটবলেও উজ্জ্বল

ঘরোয়া ফুটবলেও তাঁর কেরিয়ার ছিল বেশ উজ্জ্বল। ১৯৫৮ থেকে ১৯৭১ সালের মধ্যে সন্তোষ ট্রফিতে তিনি মাদ্রাজ/তামিলনাড়ু, বাংলা এবং রেলওয়েজের হয়ে খেলেছেন। ১৯৬২ সালে বাংলা দলের হয়ে তিনি সন্তোষ ট্রফিও জেতেন। ক্লাব ফুটবলে অরুমৈনয়গম ১৯৬১ থেকে ১৯৬৮ সাল পর্যন্ত আট বছর মোহনবাগানের হয়ে খেলেছেন। এই সময়ে তিনি ৫৬টি গোল করেন। মোহনবাগানের হয়ে তিনি চারবার কলকাতা ফুটবল লিগ (১৯৬২, ১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫), দু’বার আইএফএ শিল্ড (১৯৬১, ১৯৬২), তিনবার ডুরান্ড কাপ (১৯৬৩, ১৯৬৪, ১৯৬৫) এবং একবার রোভার্স কাপ (১৯৬৬) জেতেন। এরপর ১৯৬৯ ও ১৯৭০ সালে তিনি সাদার্ন রেলওয়ের হয়েও খেলেন। ২০১৪ সালে তাঁকে ‘মোহনবাগান রত্ন’ সম্মানেও ভূষিত করা হয়।

লন্ডন থেকে ফিটনেস টেস্টের স্কোর পাঠিয়েছেন বিরাট কোহলি, জানালেন সুনীল ছেত্রী

কিংবদন্তীকে শুভেচ্ছা জানালেন AIFF সভাপতি

এই আজীবন অর্জুন পুরস্কার অরুমৈনয়গমের কেরিয়ারে আরও একটি বড় সম্মান যোগ করল। তিনি ভারতের সেই সোনালী প্রজন্মের অংশ ছিলেন, যাঁরা দেশের ফুটবল ইতিহাসে অন্যতম সেরা জয় এনে দিয়েছিলেন।

AIFF সভাপতি কল্যাণ চৌবে বলেন, “এটা ভারতীয় ফুটবলের জন্য অত্যন্ত গর্বের বিষয় যে আই. অরুমৈনয়গম আজীবন অর্জুন পুরস্কারে সম্মানিত হয়েছেন। ১৯৬২ সালের এশিয়ান গেমসে ঐতিহাসিক সোনাজয়ী ভারতীয় দলের তিনি একজন গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। আমাদের ফুটবল ইতিহাসে ওই মুহূর্তটার একটা বিশেষ জায়গা রয়েছে। এই সম্মান শুধু খেলোয়াড় হিসেবে তাঁর সাফল্যকেই নয়, ভারতীয় ফুটবলে তাঁর দীর্ঘস্থায়ী অবদানকেও স্বীকৃতি দিল। AIFF-এর পক্ষ থেকে এই প্রাপ্য সম্মানের জন্য আমি তাঁকে আন্তরিক অভিনন্দন জানাই।”

আরও খবরের আপডেট পেতে চোখ রাখুন আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলে, ক্লিক করুন এখানে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *